শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ১২:০২ পূর্বাহ্ন , ই-পেপার
শিরোনামঃ
খোকসায় ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ী গ্রেফতার, বিজ্ঞ আদালতে প্রেরণ লোহাগড়া পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জাকির হোসেন গ্রেপ্তার আদালত প্রাঙ্গণে ‘জয় বাংলা’ স্লোগান, আইভীর আইনজীবীসহ গ্রেফতার ৩ নরসিংদীতে বৃদ্ধা হত্যা মামলার রহস্য উদঘাটন, এসআই ইউসুফকে পুরস্কৃত কুষ্টিয়ায় খোকসা থানা পুলিশের অভিযানে ৩ মাদকসেবী গ্রেপ্তার: কারাদণ্ড ও অর্থদণ্ড প্রদান ড. ইউনূসকে হেনস্তার দায় খলিলুরকে নিতে হবে: নাহিদ খোকসায় বিশেষ অভিযানে আওয়ামী লীগ নেতাসহ গ্রেপ্তার ৭, মাদকসেবীদের কারাদণ্ড নিউইয়র্ক বিমানবন্দরে ড. ইউনূসকে হেনস্তার ঘটনায় ব্যবস্থা নেবে সরকার লোহাগড়ায় শারদীয় দুর্গাপূজা উদযাপন উপলক্ষ্যে প্রস্তুতিমুলক সভা খোকসায় গাঁজাসহ শীর্ষ মাদক ব্যবসায়ী মিন্টু গ্রেফতার

চট্টগ্রামে নিষিদ্ধ ঝটিকা মিছিল: ৮ যুবলীগ নেতা গ্রেপ্তার

এম. ইউছুফ চট্টগ্রাম মহানগর প্রতিনিধি
  • আপলোডের সময় : শুক্রবার, ২০ ফেব্রুয়ারী, ২০২৬

চট্টগ্রামের কোতোয়ালি থানার রাইফেল ক্লাবের সামনে শুক্রবার (২০ ফেব্রুয়ারি) নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের ঝটিকা মিছিলের চেষ্টা ধরা পড়ে। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ৮ জনকে গ্রেপ্তার করেছে এবং তাদের কাছ থেকে একটি ব্যানার জব্দ করা হয়েছে।
গ্রেপ্তাররা হলেন: মো. তুষার (২০), আব্দুল্লাহ আল নোমান (২০), মো. রাকিব (১৯), ইব্রাহীম হোসেন বাবু (২২), মো. শরীফ হোসেন মুন্না (২০), সৈয়দ হামিদ মিয়াজী (২২), মো. মাসুদুর রহমান (২৪) ও মো. রিয়াজ হোসেন (২০)।
কোতোয়ালি থানার ওসি মো. আফতাব উদ্দিন জানান, “ভোরে রাইফেল ক্লাবের সামনে নিষিদ্ধ ঘোষিত যুবলীগের উদ্যোগে ঝটিকা মিছিলের চেষ্টা করা হলে পুলিশ তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে উপস্থিত হয়ে আটজনকে গ্রেপ্তার করে। তাদের কাছ থেকে একটি ব্যানার উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় থানায় মামলা করা হয়েছে।”
পুলিশের দ্রুত পদক্ষেপের ফলে কোনো বিশৃঙ্খলা বা দুর্ঘটনা ঘটেনি। স্থানীয়রা পুলিশকে প্রশংসা করেছেন নিরাপত্তা নিশ্চিত করার জন্য।

দয়া করে শেয়ার করুন

এই ক্যাটাগরীর আরো খবর..