শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ১১:০৫ পূর্বাহ্ন , ই-পেপার
শিরোনামঃ
১১ দলের ঘোষিত ৫ সেপ্টেম্বরের চট্টগ্রামে লংমার্চ সফল করতে  উত্তর জেলা জামায়াতের  দায়িত্বশীল সমাবেশ। নেপালে আকস্মিক বন্যা–ভূমিধসে নিহত বেড়ে ১৫৭, এখনো নিখোঁজ ৪০৩ জন গোয়ালন্দে যথাযোগ্য মর্যাদায় পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপন মান্নান হত্যা মামলায় সন্দেহভাজনদের নাম অন্তর্ভুক্ত না করার প্রতিবাদে সংবাদ সম্মেলন।  গোয়ালন্দে ঘরের ভেতর যুবককে গলা কে’টে হ’ত্যা ফটিকছড়ি উত্তর উপজেলা সদর নিয়ে আন্দোলন,  পাশে দাড়িয়েছেন সাবেক বিচারপতি ফয়সাল মাহমুদ ফয়েজী। জকসুর উদ্যোগে জবি মেডিকেল সেন্টারে যুক্ত হচ্ছে ১৩ আধুনিক যন্ত্র রাশিয়ার দুই আন্তর্জাতিক আয়োজনে পুতিনের আমন্ত্রণ পেলেন সাবেক জবি শিক্ষার্থী শিফা হালদা রক্ষায় আপস নয়, বালি-মাটি উত্তোলন বন্ধের হুঁশিয়ারি: এমপি সরোয়ার আলমগীর আজ চালু হচ্ছে নারীদের ‘পিংক বাস’, ঢাকার ৯টি রুটে মিলবে সেবা

সোনাইমুড়ী-তে রাহেলা ফাউন্ডেশনের মেধা বৃত্তি প্রদান

রবিউল হাসান, (সোনাইমুড়ী) প্রতিনিধি নোয়াখালী:
  • আপলোডের সময় : বৃহস্পতিবার, ১৯ ফেব্রুয়ারী, ২০২৬

নোয়াখালীর সোনাইমুড়ীতে রাহেলা ফাউন্ডেশনের উদ্যোগে মরহুম আলহাজ্ব আতাউর রহমান স্মৃতি মেধা বৃত্তি প্রদান অনুষ্ঠান-২০২৬ অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১৮ ফেব্রুয়ারি) বিকাল ৩টার দিকে বাগপাঁচরা সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে এ বৃত্তি প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের জমিদাতা মরহুম আলহাজ্ব আতাউর রহমানের কন্যা ডা. ফারজানা আক্তার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তাঁর ছোট ছেলে কামরুল ইসলাম, বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবদুর রহমান এবং বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক মাকসুদুর রহমান ভূঁইয়া। অনুষ্ঠানের শুরুতে অতিথিদের ফুল ও ক্রেস্ট দিয়ে বরণ করে নেন বিদ্যালয়ের শিক্ষকবৃন্দ।
প্রধান অতিথির বক্তব্যে ডা. ফারজানা আক্তার বলেন,
“শিক্ষার্থীদের মনোযোগ দিয়ে পড়াশোনা করতে হবে এবং নিজেদের যোগ্যতা প্রমাণ করতে হবে। মেধাবী শিক্ষার্থীদের উৎসাহ দিতে এ বৃত্তি কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।”
অনুষ্ঠানে ১ম শ্রেণি থেকে ৫ম শ্রেণি পর্যন্ত প্রতি শ্রেণি থেকে ১০ জন করে মোট ৫০ জন শিক্ষার্থীর হাতে মেধা বৃত্তি তুলে দেওয়া হয়। বৃত্তি পেয়ে শিক্ষার্থী ও অভিভাবকদের মাঝে আনন্দের পরিবেশ সৃষ্টি হয়।
অনুষ্ঠানে শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

দয়া করে শেয়ার করুন

এই ক্যাটাগরীর আরো খবর..