রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ০২:০৭ অপরাহ্ন , ই-পেপার
শিরোনামঃ
পুলিশের বিশেষ ইউনিট গঠন, সারাদেশে চলবে বিশেষ অভিযান ১১ দলের ঘোষিত ৫ সেপ্টেম্বরের চট্টগ্রামে লংমার্চ সফল করতে  উত্তর জেলা জামায়াতের  দায়িত্বশীল সমাবেশ। নেপালে আকস্মিক বন্যা–ভূমিধসে নিহত বেড়ে ১৫৭, এখনো নিখোঁজ ৪০৩ জন গোয়ালন্দে যথাযোগ্য মর্যাদায় পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপন মান্নান হত্যা মামলায় সন্দেহভাজনদের নাম অন্তর্ভুক্ত না করার প্রতিবাদে সংবাদ সম্মেলন।  গোয়ালন্দে ঘরের ভেতর যুবককে গলা কে’টে হ’ত্যা ফটিকছড়ি উত্তর উপজেলা সদর নিয়ে আন্দোলন,  পাশে দাড়িয়েছেন সাবেক বিচারপতি ফয়সাল মাহমুদ ফয়েজী। জকসুর উদ্যোগে জবি মেডিকেল সেন্টারে যুক্ত হচ্ছে ১৩ আধুনিক যন্ত্র রাশিয়ার দুই আন্তর্জাতিক আয়োজনে পুতিনের আমন্ত্রণ পেলেন সাবেক জবি শিক্ষার্থী শিফা হালদা রক্ষায় আপস নয়, বালি-মাটি উত্তোলন বন্ধের হুঁশিয়ারি: এমপি সরোয়ার আলমগীর

আনোয়ারায় ভোটকেন্দ্র থেকে সিসি ক্যামেরা উধাও, এলাকায় উদ্বেগ

আশিফুর রহমান সানি চট্টগ্রাম
  • আপলোডের সময় : বুধবার, ১১ ফেব্রুয়ারী, ২০২৬

 

চট্টগ্রামের আনোয়ারা উপজেলার বৈরাগ ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডে অবস্থিত বৈরাগ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভোটকেন্দ্র থেকে দুটি সিসি ক্যামেরা চুরির ঘটনা ঘটেছে। মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) দিবাগত গভীর রাতে এ ঘটনা ঘটে বলে জানা গেছে।

স্থানীয় সূত্রে জানা যায়, কেন্দ্রের নিরাপত্তা জোরদার করতে স্থাপন করা ক্যামেরা দুটি অজ্ঞাত দুর্বৃত্তরা খুলে নিয়ে যায়। সকালে বিষয়টি ধরা পড়লে এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হয়। গুরুত্বপূর্ণ একটি স্থাপনা থেকে নিরাপত্তা সরঞ্জাম চুরি হওয়ায় বাসিন্দাদের মধ্যে ক্ষোভ ও উদ্বেগ দেখা দিয়েছে।

কেন্দ্র-সংশ্লিষ্টরা জানান, নির্বাচনী পরিবেশ স্বচ্ছ ও নিরাপদ রাখতে সেখানে সিসি ক্যামেরা বসানো হয়েছিল। তবে রাতের আঁধারে দুর্বৃত্তরা তা সরিয়ে নেয়। ঘটনাটি তদন্ত করে দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছেন সংশ্লিষ্টরা।

আনোয়ারা উপজেলা নির্বাহী কর্মকর্তা তাহমিনা আক্তার বলেন, ঘটনা সম্পর্কে তিনি অবগত আছেন। দ্রুত নতুন সিসি ক্যামেরা স্থাপনের ব্যবস্থা নেওয়া হচ্ছে এবং বিষয়টি তদন্তাধীন। জড়িতদের বিরুদ্ধে আইনগত পদক্ষেপ নেওয়া হবে বলেও জানান তিনি।

দয়া করে শেয়ার করুন

এই ক্যাটাগরীর আরো খবর..