রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ১২:৪৪ অপরাহ্ন , ই-পেপার
শিরোনামঃ
পুলিশের বিশেষ ইউনিট গঠন, সারাদেশে চলবে বিশেষ অভিযান ১১ দলের ঘোষিত ৫ সেপ্টেম্বরের চট্টগ্রামে লংমার্চ সফল করতে  উত্তর জেলা জামায়াতের  দায়িত্বশীল সমাবেশ। নেপালে আকস্মিক বন্যা–ভূমিধসে নিহত বেড়ে ১৫৭, এখনো নিখোঁজ ৪০৩ জন গোয়ালন্দে যথাযোগ্য মর্যাদায় পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপন মান্নান হত্যা মামলায় সন্দেহভাজনদের নাম অন্তর্ভুক্ত না করার প্রতিবাদে সংবাদ সম্মেলন।  গোয়ালন্দে ঘরের ভেতর যুবককে গলা কে’টে হ’ত্যা ফটিকছড়ি উত্তর উপজেলা সদর নিয়ে আন্দোলন,  পাশে দাড়িয়েছেন সাবেক বিচারপতি ফয়সাল মাহমুদ ফয়েজী। জকসুর উদ্যোগে জবি মেডিকেল সেন্টারে যুক্ত হচ্ছে ১৩ আধুনিক যন্ত্র রাশিয়ার দুই আন্তর্জাতিক আয়োজনে পুতিনের আমন্ত্রণ পেলেন সাবেক জবি শিক্ষার্থী শিফা হালদা রক্ষায় আপস নয়, বালি-মাটি উত্তোলন বন্ধের হুঁশিয়ারি: এমপি সরোয়ার আলমগীর

প্রার্থীর পোস্টার ছেঁড়া ও নেতা-কর্মীদের হুমকির প্রতিবাদে সংবাদ সম্মেলন

রবিউল হাসান, (সোনাইমুড়ী) নোয়াখালী:
  • আপলোডের সময় : রবিবার, ৮ ফেব্রুয়ারী, ২০২৬
Oplus_16908288

নির্বাচনী প্রচারনায় বাধা, পোস্টার ছেঁড়া, হুমকী দিয়ে ভয়ভীতি প্রদর্শনের অভযোগ তুলে সংবাদ সম্মেলন করেছে নোয়াখালী-১ আসনের হাতপাখার প্রার্থী জহিরুল ইসলাম সিআইপি। এ ঘটনায় জেলা রিটার্নিং কর্মকর্তা সহ বিভিন্ন দফতরে লিখিত অভিযোগ দেন তিনি।

রবিবার (০৮ ফেব্রুয়ারী) ৪টার দিকে চাটখিলের আজিজ সুপার মার্কের ৪র্থ তলায় এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।

তিনি বক্তব্যে বলেন, হাতপাখার প্রতি মানুষের গণ জোয়ার দেখে ঈর্ষান্বিত হয়ে নেতা-কর্মীদের ভয়ভীতি দেখাচ্ছে। একটা পক্ষ যেমন মিথ্যাচার করছে, আরেকটা সব সময় বাধা দিচ্ছে। তাদের প্রতিকের ব্যানার ছিড়ে ফেলা এবং নারী কর্মীদের হেস্তার অভিযোগও করেন।

তিনি আরো বলেন, মানুষ মানুষের কথা বলবে এটাই নিয়ম। অন্যান্য প্রার্থীদের তিনি চ্যালেঞ্জ ছুড়ে মানুষের কল্যাণে একই টেবিলে বসে আলোচনা করার জন্য আহ্বান জানান। মানুষের অধিকার নিয়ে কথা বলতে চান। মানুষই সিদ্ধান্ত দেবে গত ১৫ বছর ধরে কারা তাদের অধিকার নিয়ে কাজ করছে। আপনারা পরিশুদ্ধ হয়ে যান। চাটখিল-সোনাইমুড়ীর মানুষ আজ যারা ঐক্যবদ্ধ আপনারা তাদেরকে আর ধোকা দিয়েন না। আমরা ধোকার মধ্যে থেকে থেকে আমাদের মৌলিক অধিকার হারিয়ে ফেলেছি। এ অঞ্চলের মানুষের জন্য আমরা রাজনীতি করি। আসুন এ অঞ্চলের মানুষের জন্য আমরা ঐক্যবদ্ধ হই।

ভোটার উদ্দেশ্যে তিনি বলেন, ভোট কেন্দ্রে কয়েক স্তরের নিরাপত্তা বাহিনী রয়েছে। আপনারা ভয়ভীতি পাবেন না। সৎ ও যোগ্য পার্থিকে আগামী ১২ তারিখে নির্বাচিত করুন।

দয়া করে শেয়ার করুন

এই ক্যাটাগরীর আরো খবর..