রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ১২:৪৫ অপরাহ্ন , ই-পেপার
শিরোনামঃ
পুলিশের বিশেষ ইউনিট গঠন, সারাদেশে চলবে বিশেষ অভিযান ১১ দলের ঘোষিত ৫ সেপ্টেম্বরের চট্টগ্রামে লংমার্চ সফল করতে  উত্তর জেলা জামায়াতের  দায়িত্বশীল সমাবেশ। নেপালে আকস্মিক বন্যা–ভূমিধসে নিহত বেড়ে ১৫৭, এখনো নিখোঁজ ৪০৩ জন গোয়ালন্দে যথাযোগ্য মর্যাদায় পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপন মান্নান হত্যা মামলায় সন্দেহভাজনদের নাম অন্তর্ভুক্ত না করার প্রতিবাদে সংবাদ সম্মেলন।  গোয়ালন্দে ঘরের ভেতর যুবককে গলা কে’টে হ’ত্যা ফটিকছড়ি উত্তর উপজেলা সদর নিয়ে আন্দোলন,  পাশে দাড়িয়েছেন সাবেক বিচারপতি ফয়সাল মাহমুদ ফয়েজী। জকসুর উদ্যোগে জবি মেডিকেল সেন্টারে যুক্ত হচ্ছে ১৩ আধুনিক যন্ত্র রাশিয়ার দুই আন্তর্জাতিক আয়োজনে পুতিনের আমন্ত্রণ পেলেন সাবেক জবি শিক্ষার্থী শিফা হালদা রক্ষায় আপস নয়, বালি-মাটি উত্তোলন বন্ধের হুঁশিয়ারি: এমপি সরোয়ার আলমগীর

ভোটাররা চায় পরিবর্তন: জহিরুল ইসলাম সিআইপি

রবিউল হাসান, সোনাইমুড়ী (নোয়াখালী):
  • আপলোডের সময় : শনিবার, ৭ ফেব্রুয়ারী, ২০২৬
Oplus_16908288

নোয়াখালী-১ আসনে উন্নয়নমূলক কর্মকাণ্ড আরও বেগবান করার প্রতিশ্রুতি দিয়েছেন হাতপাখা প্রতীকের প্রার্থী আলহাজ্ব জহিরুল ইসলাম সিআইপি। তিনি বলেন, সরকারি বরাদ্দের পাশাপাশি নিজের অর্থ ব্যয় করে একটি স্থিতিশীল অর্থনৈতিক কাঠামো ও টেকসই উন্নয়ন মডেল গড়ে তোলা সম্ভব বলে তিনি আশাবাদী।
শনিবার (তারিখ উল্লেখযোগ্য) দুপুরে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে সোনাইমুড়ী উপজেলার জয়াগ ইউনিয়নের তুষী–যুগিখিল পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে গণসংযোগকালে তিনি এসব কথা বলেন।
জহিরুল ইসলাম সিআইপি বলেন, ভোটাররা পরিবর্তন চায়—এমন নেতৃত্ব চায় যারা মানুষের কথা বলবে এবং মানুষের পাশে থাকবে। তিনি আরও জানান, নোয়াখালী বিভাগ গঠনের দাবি ও এ অঞ্চলের মানুষের ন্যায্য অধিকার আদায়ের বিষয়টি সংসদে জোরালোভাবে উপস্থাপন করতে চান।
গণসংযোগকালে তিনি সোনাইমুড়ী উপজেলার বীরশ্রেষ্ঠ রুহুল আমিন নগর, পালপাড়া, দেওটি এলাকাসহ বিভিন্ন স্থানে সাধারণ ভোটারদের সঙ্গে মতবিনিময় করেন।
এদিকে ভোটাররা জানান, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে নোয়াখালী-১ আসনে ভোটের লড়াই দিন দিন জমে উঠছে। সকাল থেকে গভীর রাত পর্যন্ত বিভিন্ন প্রার্থী ও তাঁদের সমর্থকদের প্রচার-প্রচারণা চলছে। বিএনপি ও জামায়াত ভোটের মাঠ দখলে রাখতে প্রতিযোগিতামূলক প্রচারণা চালাচ্ছে বলেও মন্তব্য করেন তারা।
ভোটারদের মতে, এই পরিস্থিতিতে পরিবর্তনের বার্তা নিয়ে হাতপাখা প্রতীকের প্রার্থী জহিরুল ইসলাম সিআইপি নির্বাচনী মাঠে নিজের অবস্থান শক্ত করতে চাইছেন।

দয়া করে শেয়ার করুন

এই ক্যাটাগরীর আরো খবর..