রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ১২:৩৯ অপরাহ্ন , ই-পেপার
শিরোনামঃ
পুলিশের বিশেষ ইউনিট গঠন, সারাদেশে চলবে বিশেষ অভিযান ১১ দলের ঘোষিত ৫ সেপ্টেম্বরের চট্টগ্রামে লংমার্চ সফল করতে  উত্তর জেলা জামায়াতের  দায়িত্বশীল সমাবেশ। নেপালে আকস্মিক বন্যা–ভূমিধসে নিহত বেড়ে ১৫৭, এখনো নিখোঁজ ৪০৩ জন গোয়ালন্দে যথাযোগ্য মর্যাদায় পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপন মান্নান হত্যা মামলায় সন্দেহভাজনদের নাম অন্তর্ভুক্ত না করার প্রতিবাদে সংবাদ সম্মেলন।  গোয়ালন্দে ঘরের ভেতর যুবককে গলা কে’টে হ’ত্যা ফটিকছড়ি উত্তর উপজেলা সদর নিয়ে আন্দোলন,  পাশে দাড়িয়েছেন সাবেক বিচারপতি ফয়সাল মাহমুদ ফয়েজী। জকসুর উদ্যোগে জবি মেডিকেল সেন্টারে যুক্ত হচ্ছে ১৩ আধুনিক যন্ত্র রাশিয়ার দুই আন্তর্জাতিক আয়োজনে পুতিনের আমন্ত্রণ পেলেন সাবেক জবি শিক্ষার্থী শিফা হালদা রক্ষায় আপস নয়, বালি-মাটি উত্তোলন বন্ধের হুঁশিয়ারি: এমপি সরোয়ার আলমগীর

প্রত্যন্ত অঞ্চলে চষে বেড়াচ্ছেন দাড়ি পাল্লার প্রার্থী,ইনসাফ ও উন্নয়নের পক্ষে ফটিকছড়ির ঐক্যের বার্তা।

ফটিকছড়ি(চট্টগ্রাম) প্রতিনিধি:
  • আপলোডের সময় : বুধবার, ৪ ফেব্রুয়ারী, ২০২৬
Oplus_16908288
চট্টগ্রাম-২ ফটিকছড়ি আসনে জামায়াতে ইসলামীর মনোনীত সংসদ সদস্য প্রার্থী অধ্যক্ষ মোহাম্মদ নুরুল আমিন বলেন, ইনসাফভিত্তিক সমাজ ও টেকসই উন্নয়নের লক্ষ্যে ফটিকছড়ির মানুষ আজ ঐক্যবদ্ধ।
আজ ৪ ফেব্রুয়ারি বুধবার, চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার আব্দুল্লাহপুর ইউনিয়নে দিনব্যাপী গণসংযোগ কর্মসূচি পালন করেন ১১-দলীয় জোটের নির্বাচনী ঐক্য সমর্থিত বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত সংসদ সদস্য প্রার্থী অধ্যক্ষ মুহাম্মদ নুরুল আমিন এসব কথা বলেন।গণসংযোগ চলাকালে ইউনিয়নের বিভিন্ন এলাকায় সর্বস্তরের মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে সৃষ্টি হয় এক অভূতপূর্ব জনসমাগম। মানুষের উপচে পড়া ভিড়, উচ্ছ্বাস ও ভালোবাসায় মুখরিত হয়ে ওঠে পুরো এলাকা। স্থানীয়দের উষ্ণ অভ্যর্থনা ও অকৃত্রিম সমর্থনে স্পষ্ট হয়ে ওঠে—ফটিকছড়ির মানুষ এখন উন্নয়ন, ন্যায় ও ইনসাফভিত্তিক রাজনীতির পক্ষে ঐক্যবদ্ধ।
এ সময় অধ্যক্ষ মুহাম্মদ নুরুল আমিন সাধারণ মানুষের সঙ্গে কুশল বিনিময় করেন এবং তাদের খোঁজ খবর নেন। তিনি বলেন,
“মানুষের এই ভালোবাসা ও আস্থা আমাদের জন্য এক বড় দায়িত্ব। ইনসাফভিত্তিক সমাজ গঠন ও টেকসই উন্নয়ন নিশ্চিত করতে সবাইকে সঙ্গে নিয়েই আমরা আগামীর ফটিকছড়ি গড়ে তুলতে চাই।”
গণসংযোগ কর্মসূচিতে উপস্থিত ছিলেন উপজেলা শিল্প ও বাণিজ্য বিভাগের সভাপতি আব্দুর রহিমসহ আব্দুল্লাহপুর ইউনিয়ন জামায়াতে ইসলামীর সভাপতি, সেক্রেটারি ও বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

দয়া করে শেয়ার করুন

এই ক্যাটাগরীর আরো খবর..