বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ১১:৪৭ অপরাহ্ন , ই-পেপার
শিরোনামঃ
খোকসায় ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ী গ্রেফতার, বিজ্ঞ আদালতে প্রেরণ লোহাগড়া পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জাকির হোসেন গ্রেপ্তার আদালত প্রাঙ্গণে ‘জয় বাংলা’ স্লোগান, আইভীর আইনজীবীসহ গ্রেফতার ৩ নরসিংদীতে বৃদ্ধা হত্যা মামলার রহস্য উদঘাটন, এসআই ইউসুফকে পুরস্কৃত কুষ্টিয়ায় খোকসা থানা পুলিশের অভিযানে ৩ মাদকসেবী গ্রেপ্তার: কারাদণ্ড ও অর্থদণ্ড প্রদান ড. ইউনূসকে হেনস্তার দায় খলিলুরকে নিতে হবে: নাহিদ খোকসায় বিশেষ অভিযানে আওয়ামী লীগ নেতাসহ গ্রেপ্তার ৭, মাদকসেবীদের কারাদণ্ড নিউইয়র্ক বিমানবন্দরে ড. ইউনূসকে হেনস্তার ঘটনায় ব্যবস্থা নেবে সরকার লোহাগড়ায় শারদীয় দুর্গাপূজা উদযাপন উপলক্ষ্যে প্রস্তুতিমুলক সভা খোকসায় গাঁজাসহ শীর্ষ মাদক ব্যবসায়ী মিন্টু গ্রেফতার

আজ সুবর্ণচরে নির্বাচন উপলক্ষে সাংবাদিকদের সঙ্গে সেনাবাহিনীর মতবিনিময় সভা অনুষ্ঠিত

মো: ফোরকান উদ্দিন সুজন সুবর্ণচর উপজেলা প্রতিনিধি
  • আপলোডের সময় : বুধবার, ৪ ফেব্রুয়ারী, ২০২৬
Oplus_16908288

 

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অবাধ ও সুষ্ঠু করার লক্ষ্যে সুবর্ণচর উপজেলায় কর্মরত সাংবাদিকদের সঙ্গে বাংলাদেশ সেনাবাহিনীর মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (৪ ফ্রেবুয়ারি) বিকালবেলা যোবায়ের বাজার হাই স্কুল প্রাঙ্গনে সেনাবাহিনীর অস্থায়ী ক্যাম্পের হলরুমে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি ছিলেন সুবর্ণচরে নির্বাচনকালীন দায়িত্বপ্রাপ্ত সেনাবাহিনীর অফিসার লেফট্যানেন্ট কর্ণেল সাইফুল। সভায় বাংলাদেশ সেনাবাহিনী সুষ্ঠু ও সুন্দর নির্বাচন আয়োজনে অবৈধ অস্ত্রের সন্ধান, অবৈধ যানচলাচল নিয়ন্ত্রণ,সড়কে দুই পাশে গাছের গুড়ি পেলে যাতায়াত পথ বন্ধ করা এবং সোস্যাল মিডিয়াতে মিথ্যা তথ্যে দিয়ে গুজব প্রচারে সংঘাত সৃষ্টি বিষয়ে সতর্ক থাকার অনুরোধ জানান সবাইকে।

ভোটকেন্দ্রের পরিবেশ সুষ্ঠু রাখাসহ শান্তিপূর্ণ পরিবেশে সব দলের সমান সুযোগ-সুবিধা নিশ্চিত করার আশ্বাস দেন। সাংবাদিকদের লেখনী ও তথ্য প্রদানে সহযোগিতা কামনা করা হয়।

এ সময় তার সঙ্গে উপস্থিত ছিলেন সুবর্ণচর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও বিজ্ঞ ম্যাজিট্রেট ছেনমং রাখাইন। আরও উপস্থিত ছিলেন ক্যাপ্টেন সানোয়ার, ক্যাপ্টেন সুলতানা,বিজিবি কমান্ডার হুমায়ূন, চরজব্বর থানার অফিসার ইনসার্জ (ওসি) লুৎফর রহমান।

মতবিনিময় সভায় সুবর্ণচর উপজেলায় কর্মরত সাংবাদিকদের মধ্যে উপস্থিত ছিলেন সুবর্ণচর প্রেসক্লাবের সভাপতি কামাল উদ্দিন চৌধুরী, সুবর্ণচর উপজেলা প্রেসক্লাবের প্রতিনিধি মোহাম্মদ দেলোয়ার হোসেন রাজু। এছাড়াও উপস্থিত ছিলেন সুবর্ণচর উপজেলা পূজা উদযাপন পরিষদের প্রতিনিধি, সুবর্ণচর খ্রিষ্টান ঐক্য পরিষদের প্রতিনিধি, উপজেলা মডেল মসজিদের ইমাম এবং উপজেলার বিভিন্ন হাট বাজারের সাধারণ সম্পাদক সহ প্রমুখ।

দয়া করে শেয়ার করুন

এই ক্যাটাগরীর আরো খবর..