রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০২:৪৯ পূর্বাহ্ন , ই-পেপার
শিরোনামঃ
লোহাগড়ায় সন্ত্রাস, মাদক ও চাঁদাবাজদের বিরুদ্ধে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত  লোহাগড়ায় পাচারকালে ৪০ বস্তা সারসহ গাড়ি আটক ভেড়ামারা থানা আকস্মিক পরিদর্শন করলেন কুষ্টিয়ার নবাগত পুলিশ সুপার ‎ফটিকছড়ির সুন্দরপূরে  গৃহবধূর রহস্যজনক মৃত্যু,স্বামীর বিরুদ্ধে মামলা! আসিফ মাহমুদের বিরুদ্ধে দুর্নীতির প্রাথমিক প্রমাণ মিলেছে: দুদক মুখপাত্র রাউজান-রাঙ্গুনিয়া-ফটিকছড়ি সন্ত্রাসমুক্ত করতে পুলিশের প্রযুক্তিনির্ভর মহাপরিকল্পনা! কুষ্টিয়ায় সাংবাদিকদের সাথে নবাগত পুলিশ সুপার আমিনুল ইসলামের মতবিনিময় স্থানীয় সরকার নির্বাচনের চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ আজ খোকসায় কোনো অপরাধীকে ছাড় নয়: ওসি জাকির হোসেনের কঠোর হুঁশিয়ারি জবিতে এআই-আইটি উৎসব, ২০ বিশ্ববিদ্যালয়ের তরুণ উদ্ভাবকদের মিলনমেলা

এবার কান চলচিত্রে সম্মানিত রেহানা মরিয়ম নূর

স্টাফ রিপোর্টার
  • আপলোডের সময় : শনিবার, ১০ জুলাই, ২০২১

গত ৭ জুলাই পালে দে ফেস্টিভাল ভবনের সাল দুবুসি প্রেক্ষাগৃহে ‘রেহানা মরিয়ম নূর’ ছবির ওয়ার্ল্ড প্রিমিয়ার হয়েছে। সেদিন প্রদর্শনী শেষে দর্শকরা দাঁড়িয়ে অভিবাদন জানান ছবির কলাকুশলীদের।

‘আঁ সার্তে রিগা’ বা সেরা তরুণ নির্মাতার সিনেমা বিভাগে কান উৎসব মাতাচ্ছে বাংলাদেশের সিনেমা ‘রেহানা মরিয়ম নূর’। মূল প্রতিযোগিতা বিভাগে জায়গা না হলেও এ ছবিটি এরইমধ্যে ফ্রান্স, যুক্তরাষ্ট্র, ভারতসহ বিভিন্ন দেশের গণমাধ্যমে প্রশংসা কুড়াচ্ছে।

এবার আয়োজকরা লালগালিচায় এর কলাকুশলীদের বরণ করে নিলেন।

কান উৎসবের ৭৪তম আসরে মূল প্রতিযোগিতা বিভাগে আছে ‘দ্য ডিভাইড’ ছবিটি। গত ৯ জুলাই রাতে এ ছবির ওয়ার্ল্ড প্রিমিয়ার অনুষ্ঠিত হয়। সে উপলক্ষে ওই প্রদর্শনীর মঞ্চে লালগালিচায় হেঁটেছেন বাংলাদেশি ছবিটির সঙ্গে সম্পৃক্ত আটজন।

সাধারণত টিকিট নিয়ে ছবি দেখতে যাওয়ার সময় অনেকে লালগালিচায় হেঁটে গ্র্যান্ড থিয়েটার লুমিয়েরের দিকে যেতে থাকেন। কিন্তু অফিসিয়াল সিলেকশনের তারকারা এলে পুরো লালগালিচাই ফাঁকা করা হয় তাদের জন্য। ‘রেহানা মরিয়ম নূর’ ছবি পেয়েছে এই সম্মান।

আঁ সার্তে রিগা বিভাগে প্রদর্শিত ‘রেহানা মরিয়ম নূর’ সিনেমা নিয়ে লালগালিচায় হেঁটেছেন এর পরিচালক আবদুল্লাহ মোহাম্মদ সাদ প্রযোজক জেরেমি চুয়া, নির্বাহী প্রযোজক এহসানুল হক বাবু, অভিনেত্রী আজমেরী হক বাঁধন, চিত্রগ্রাহক তুহিন তামিজুল, প্রোডাকশন ডিজাইনার আলী আফজাল উজ্জ্বল, শব্দ প্রকৌশলী শৈব তালুকদার ও কালারিস্ট চিন্ময় রয়।

সবাই হাসিমুখে আলোকচিত্রীদের ক্যামেরায় ধরা দিয়েছেন।

দয়া করে শেয়ার করুন

এই ক্যাটাগরীর আরো খবর..