রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ০২:০৬ অপরাহ্ন , ই-পেপার
শিরোনামঃ
পুলিশের বিশেষ ইউনিট গঠন, সারাদেশে চলবে বিশেষ অভিযান ১১ দলের ঘোষিত ৫ সেপ্টেম্বরের চট্টগ্রামে লংমার্চ সফল করতে  উত্তর জেলা জামায়াতের  দায়িত্বশীল সমাবেশ। নেপালে আকস্মিক বন্যা–ভূমিধসে নিহত বেড়ে ১৫৭, এখনো নিখোঁজ ৪০৩ জন গোয়ালন্দে যথাযোগ্য মর্যাদায় পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপন মান্নান হত্যা মামলায় সন্দেহভাজনদের নাম অন্তর্ভুক্ত না করার প্রতিবাদে সংবাদ সম্মেলন।  গোয়ালন্দে ঘরের ভেতর যুবককে গলা কে’টে হ’ত্যা ফটিকছড়ি উত্তর উপজেলা সদর নিয়ে আন্দোলন,  পাশে দাড়িয়েছেন সাবেক বিচারপতি ফয়সাল মাহমুদ ফয়েজী। জকসুর উদ্যোগে জবি মেডিকেল সেন্টারে যুক্ত হচ্ছে ১৩ আধুনিক যন্ত্র রাশিয়ার দুই আন্তর্জাতিক আয়োজনে পুতিনের আমন্ত্রণ পেলেন সাবেক জবি শিক্ষার্থী শিফা হালদা রক্ষায় আপস নয়, বালি-মাটি উত্তোলন বন্ধের হুঁশিয়ারি: এমপি সরোয়ার আলমগীর

মদন প্রেসক্লাবের নতুন কমিটি গঠন সভাপতি আল মাহবোব, সম্পাদক উজ্জ্বল

মদন (নেত্রকোনা) প্রতিনিধি:
  • আপলোডের সময় : শুক্রবার, ২ জানুয়ারী, ২০২৬

নেত্রকোনার মদন উপজেলা প্রেসক্লাবের নতুন কমিটি গঠন করা হয়েছে। শুক্রবার (২ জানুয়ারি) দুপুরে প্রেসক্লাবের নিজস্ব মিলনায়তনে ত্রি-বার্ষিক সম্মেলনের মাধ্যমে সদস্যদের সর্বসম্মত আলোচনার ভিত্তিতে এ কমিটি গঠন করা হয়।
নতুন কমিটিতে দৈনিক ইত্তেফাক-এর মদন উপজেলা সংবাদদাতা আল মাহবোব আলম (আল আমিন) সভাপতি এবং দৈনিক নিউ নেশন পত্রিকার উপজেলা প্রতিনিধি জাকির হোসেন তালুকদার উজ্জ্বল সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত হন।
এর আগে সম্মেলনের প্রথম অধিবেশনে পুরাতন কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়। পরে নতুন কমিটি গঠনের লক্ষ্যে নয়াদিগন্ত পত্রিকার উপজেলা সংবাদদাতা আব্দুল লতিফ মোতাহার লিটনকে আহ্বায়ক, মানবজমিন পত্রিকার উপজেলা প্রতিনিধি নূরুল হক রনু ও আলোকিত প্রতিদিন পত্রিকার উপজেলা প্রতিনিধি মির্জা আল মাহমুদকে যুগ্ম আহ্বায়ক করে তিন সদস্যবিশিষ্ট আহ্বায়ক কমিটি গঠন করা হয়।
আহ্বায়ক কমিটির তত্ত্বাবধানে ২০২৬ ও ২০২৭ মেয়াদের জন্য সভাপতি ও সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়।
এ সময় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি নূরুল আলম তালুকদার, সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম আকন্দ, পৌর বিএনপির সভাপতি কামরুজ্জামান চন্দন, সাধারণ সম্পাদক শেখ আব্দুল কাদির, উপজেলা বিএনপির সম্মানিত সদস্য মির্জা রমজান আলী মাস্টার, আব্দুল হেলিম ভুলু, সিনিয়র সহ-সভাপতি আবু তাহের আজাদ, সহ-সভাপতি সাইদুর রহমান সম্রাট, যুগ্ম সাধারণ সম্পাদক সাইফ আহমেদ সেকুল, সাংগঠনিক সম্পাদক ফজলে এলাহী টুটন ও শামছুল আলম লালুসহ বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
এছাড়া উপজেলা যুবদলের সভাপতি গোলাম রাসেল রুবেল, সাধারণ সম্পাদক হুমায়ুন কবির, ছাত্রদলের সাধারণ সম্পাদক শামীম হাসানসহ সাংবাদিক ও রাজনৈতিক নেতৃবৃন্দ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

দয়া করে শেয়ার করুন

এই ক্যাটাগরীর আরো খবর..