নোয়াখালি সুবর্ণচরে অবৈধ ইটের ভাটা এস্কেলেটর দিয়ে গুড়িয়ে দিলো প্রশাসন।
আজ সোমবার (২৪ নভেম্বর) সকালে উপজেলার চরজব্বর ইউনিয়নের চর পানাউল্ল্যাহ গ্রামে akb ব্রিকফ্রিল্ডে এ অভিযান পরিচালনা করে সুবর্ণচর উপজেলা প্রশাসন।
সুবর্ণচর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ছেনমং রাখাইন এর নেতৃত্বে এ সময় চর জুবলি ইউনিয়নের চর পানাউল্যাহ নামক স্থানে নিষিদ্ধ এলাকায় ইট ভাটা স্থাপন ও পরিচালনার অপরাধে আকবর (কবির) ব্রিক্স (akb) ব্রিক্সকে ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন, ২০১৩ (সংশোধিত ২০১৯) এর ১৮(২) ধারা মোতাবেক এক লক্ষ টাকা নগদ অর্থদণ্ড করা হয়।
এবং সাথে সাথে উক্ত অবৈধ ইটভাটা এস্কেভেটর মেশিনের সাহায্যে ভেঙ্গে গুড়িয়ে দেওয়া হয়েছে।
অভিযানটি পরিচালনায় সহায়তা করেন উপজেলা প্রশাসনের সুবর্ণচর জেলা পরিবেশ অধিদপ্তর, নোয়াখালী, বাংলাদেশ সেনাবাহিনী, চর জব্বর থানা পুলিশের একটি টিম ও সুবর্ণচরের ফায়ার সার্ভিসের একটি টিম । জনস্বার্থে এমন অভিযান অব্যাহত থাকবে বলেও নিশ্চিত করেন সুবর্ণচর উপজেলা প্রশাসন।