রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ১২:৩৭ অপরাহ্ন , ই-পেপার
শিরোনামঃ
পুলিশের বিশেষ ইউনিট গঠন, সারাদেশে চলবে বিশেষ অভিযান ১১ দলের ঘোষিত ৫ সেপ্টেম্বরের চট্টগ্রামে লংমার্চ সফল করতে  উত্তর জেলা জামায়াতের  দায়িত্বশীল সমাবেশ। নেপালে আকস্মিক বন্যা–ভূমিধসে নিহত বেড়ে ১৫৭, এখনো নিখোঁজ ৪০৩ জন গোয়ালন্দে যথাযোগ্য মর্যাদায় পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপন মান্নান হত্যা মামলায় সন্দেহভাজনদের নাম অন্তর্ভুক্ত না করার প্রতিবাদে সংবাদ সম্মেলন।  গোয়ালন্দে ঘরের ভেতর যুবককে গলা কে’টে হ’ত্যা ফটিকছড়ি উত্তর উপজেলা সদর নিয়ে আন্দোলন,  পাশে দাড়িয়েছেন সাবেক বিচারপতি ফয়সাল মাহমুদ ফয়েজী। জকসুর উদ্যোগে জবি মেডিকেল সেন্টারে যুক্ত হচ্ছে ১৩ আধুনিক যন্ত্র রাশিয়ার দুই আন্তর্জাতিক আয়োজনে পুতিনের আমন্ত্রণ পেলেন সাবেক জবি শিক্ষার্থী শিফা হালদা রক্ষায় আপস নয়, বালি-মাটি উত্তোলন বন্ধের হুঁশিয়ারি: এমপি সরোয়ার আলমগীর

সরিষাবাড়ীতে ৫৪তম জাতীয় সমবায় দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

সুজল উদ্দিন সরিষাবাড়ী উপজেলা প্রতিনিধি, জামালপুর
  • আপলোডের সময় : শনিবার, ১ নভেম্বর, ২০২৫

“সমবায়ের ভিত্তিতে উন্নয়নের অগ্রযাত্রা”— এই প্রতিপাদ্যকে সামনে রেখে জামালপুরের সরিষাবাড়ীতে উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে উদযাপিত হলো ৫৪তম জাতীয় সমবায় দিবস। এ উপলক্ষে শনিবার (১ নভেম্বর ২০২৫) সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে এক আলোচনা সভার আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার জনাব মোঃ মোহছেন উদ্দিন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) জনাব লিজা রিছিল, উপজেলা প্রাণিসম্পদ অফিসার ডা. মোহাম্মদ হাবিবুর রহমান এবং সরিষাবাড়ী থানার অফিসার ইনচার্জ জনাব মোহাম্মদ রাশেদুল হাসান।

সভায় সভাপতিত্ব করেন উপজেলা সমবায় অফিসার জনাব মোঃ হাবিবুল্লাহ। আলোচনায় বক্তারা বলেন, সমবায় হচ্ছে জনগণের অর্থনৈতিক মুক্তির অন্যতম হাতিয়ার। গ্রামীণ অর্থনীতি শক্তিশালী করতে ও সমাজে সুষম উন্নয়ন নিশ্চিত করতে সমবায় আন্দোলন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।

অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন সমবায় সমিতির প্রতিনিধি, জনপ্রতিনিধি, প্রশাসনের কর্মকর্তাসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

দিনব্যাপী এই কর্মসূচির আয়োজন করে উপজেলা প্রশাসন ও সমবায় বিভাগ, সরিষাবাড়ী, জামালপুর।

দয়া করে শেয়ার করুন

এই ক্যাটাগরীর আরো খবর..