শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ০৬:৪১ পূর্বাহ্ন , ই-পেপার
শিরোনামঃ
সৌদি আরবে হামলার জেরে রিয়াদ-দাম্মাম রুটে ফের ফ্লাইট স্থগিত চাঁদাবাজির অভিযোগে আদাবর থানা ছাত্রদলের আহ্বায়ক নয়ন গ্রেফতার হাসপাতালে ভর্তি মঈন খানকে দেখতে গেলেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব আগামী ১০ বছরেও শেখ হাসিনার ফেরার সম্ভাবনা নেই : স্পিকার সৌদি আরবের দাম্মামে কিং ফাহাদ বিমানবন্দরে ভয়াবহ হামলায় নিহত ১, আহত ৮ সমাজের নিকৃষ্ট ব্যক্তিরা এমপি-মন্ত্রী হন, দুর্নীতিবাজরা নেতা: স্পিকার লোহাগড়ায় পূজা মন্দির পরিদর্শন করলেন নড়াইলের  জেলা প্রশাসক ড.মোহাম্মদ আব্দুল ছালাম মাগুরায় বাস কাউন্টারে ঢুকে যুবদল নেতাকে গুলি করে হত্যা পুলিশের অতিরিক্ত ডিআইজির বাড়িতে ডিবির মাদকবিরোধী অভিযান পদ দেওয়ার কথা বলে টাকা-খাসি নেওয়ার অভিযোগ, বিএনপি নেতার অডিও ফাঁস

মদনে বর্ণাঢ্য আয়োজনে জাতীয় সমবায় দিবস পালিত

নূর মোহাম্মদ(জরিপ) মদন (নেত্রকোণা)প্রতিনিধি
  • আপলোডের সময় : শনিবার, ১ নভেম্বর, ২০২৫

নেত্রকোণার মদন উপজেলাতেও আজ শনিবার যথাযোগ্য মর্যাদায় পালিত হলো জাতীয় সমবায় দিবস-২০২৫। এবারের প্রতিপাদ্য — সাম্য ও সমতায়,দেশ গড়বে সমবায়”।

দিবসটি উপলক্ষে সকালে উপজেলা পরিষদ চত্বর থেকে এক বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়। র‌্যালিটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ মিলনায়তনে গিয়ে আলোচনা সভায় মিলিত হয়।
আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জনাব অলিদুজ্জামান, সভাপতিত্ব করেন উপজেলা সমবায় কর্মকর্তা জনাব আবুল কালাম আজাদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) জনাব সাকিব বিন জামান প্রত্যয়,উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা জনাব মাসুদ করিম সিদ্দিকী, উপজেলা মৎস্য কর্মকর্তা জনাব মোঃআবু ইউসুফ,,সহকারী পরিদর্শক সমবায় মদন উপজেলা জনাব কৃপেশ তালুকদার, শিক্ষক ও সাংবাদিক বিভিন্ন সমবায় সমিতির সদস্যবৃন্দ।

বক্তারা বলেন, সমবায় আন্দোলনের মাধ্যমে গ্রামীণ অর্থনীতি চাঙ্গা হচ্ছে এবং বেকার তরুণদের জন্য নতুন কর্মসংস্থানের সুযোগ তৈরি হচ্ছে। তাঁরা সঠিক নেতৃত্ব, স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে সমবায় কার্যক্রমকে আরও শক্তিশালী করার আহ্বান জানান।

দয়া করে শেয়ার করুন

এই ক্যাটাগরীর আরো খবর..