বুধবার, ১৫ জুলাই ২০২৬, ০৫:০৬ পূর্বাহ্ন , ই-পেপার
শিরোনামঃ
নরসিংদীতে ২ মাসের ঘুমন্ত শিশুর পা ভাঙার অভিযোগ আপন জ্যাঠাইমার বিরুদ্ধে কুমিল্লায় দুই বাসের মুখোমুখি সংঘর্ষ, নিহত ১ আহত- ১০ ছাত্রশিবির থেকে বিদায় নিলেন সাদিক কায়েম আত্মসমর্পণ করলেও শেখ হাসিনার গন্তব্য কারাগার: পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওয়ায়েদ শপথ নিয়েই বন্যার্তের পাশে সরোয়ার আলমগীর।  ​মাদকের নীল দংশনে বিপন্ন যুবসমাজ: খোকসায় বাড়ছে সামাজিক অপরাধ। নবীন জজ, আইনজীবী ও আয়কর প্র্যাকটিশনারদের সংবর্ধনা দিল হক ল একাডেমি গাজীপুরে ৫ হত্যা: লাশগুলোর উপরে ছিল টাইপ করা চিরকুট, রাঙ্গাবালীতে জমিজমার বিরোধে কবর ভাঙচুর ও গাছ কাটার অভিযোগ  হুমকিদাতাদের গ্রেফতার না করলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি

ডাকসুর ভোট গণনা দেখা যাবে সরাসরি লাইভে

বিশেষ প্রতিনিদি
  • আপলোডের সময় : সোমবার, ৮ সেপ্টেম্বর, ২০২৫

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও হল সংসদ নির্বাচনকে স্বচ্ছ করতে নতুন উদ্যোগ নেওয়ার কথা জানিয়েছে নির্বাচন কমিশন; ভোট গ্রহণের আগে খালি বাক্স সিলগালা করা হবে সংবাদ মাধ্যমকর্মীদের সামনে। পরে কেন্দ্রের সামনে ভোট গণনা ‘সরাসরি’ দেখানো হবে এলইডি স্ক্রিনে।
ডাকসু ভোটের প্রধান রিটার্নিং কর্মকর্তা অধ্যাপক মোহাম্মদ জসীম উদ্দিন আলাদা বিজ্ঞপ্তি দিয়ে এ তথ্য জানিয়েছেন।

এর মধ্যে একটি বিজ্ঞপ্তিতে বলা হয়, “সংবাদ সংগ্রহকারী ইলেক্ট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকগণের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, ৯ সেপ্টেম্বর ২০২৫ তারিখ মঙ্গলবার সকাল ৭টা ৩০ মিনিটে প্রতিটি ভোটকেন্দ্রে ব্যালট বাক্স প্রদর্শন করে সিলগালা করা হবে।”

এ সময় কেন্দ্রগুলোতে উপস্থিত থাকতে সাংবাদিকদের আমন্ত্রণ জানিয়েছেন প্রধান রিটার্নিং কর্মকর্তা।

আরেকটি বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, “ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও হল সংসদ নির্বাচন ২০২৫-এর ভোট গণনা প্রতিটি ভোটকেন্দ্রের বাহিরে এলইডি স্ক্রিনের মাধ্যমে সরাসরি প্রদর্শন করা হবে।”

মঙ্গলবার সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের আটটি কেন্দ্রে ডাকসু এবং হল সংসদে শিক্ষার্থীদের ভোটগ্রহণ করা হবে।

এই নির্বাচনে মোট ভোটার সংখ্যা ৩৯ হাজার ৮৭৪ জন। পাঁচ ছাত্রী হলে ১৮ হাজার ৯৫৯ ভোটের বিপরীতে ১৩ ছাত্র হলে এই সংখ্যা ২০ হাজার ৯১৫ জন।

এবার কেন্দ্রীয় সংসদের ভোটে ২৮টি পদে মোট ৪৭১ জন প্রতিদ্বন্দ্বিতায় নেমেছেন। আর ১৮টি হল সংসদে ভোটের লড়াইয়ে নেমেছেন ১ হাজার ৩৫ জন। প্রতিটি হল সংসদে ১৩টি করে মোট পদের সংখ্যা ২৩৪।

তৃতীয় আরেকটি বিজ্ঞপ্তিতে নির্বাচন কমিশন বলেছে, “ডাকসু ও হল সংসদ নির্বাচন ২০২৫-এ অংশগ্রহণকারী ভোটারদের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, ব্যাগ, মোবাইল ফোন, স্মার্ট ওয়াচ, যেকোন ধরনের ইলেক্ট্রনিক ডিভাইস, পানির বোতল ও তরল জাতীয় কোনো পদার্থ নিয়ে ভোটকেন্দ্রে প্রবেশ করা যাবে না।”

দয়া করে শেয়ার করুন

এই ক্যাটাগরীর আরো খবর..