শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ০১:০০ অপরাহ্ন , ই-পেপার
শিরোনামঃ
১১ দলের ঘোষিত ৫ সেপ্টেম্বরের চট্টগ্রামে লংমার্চ সফল করতে  উত্তর জেলা জামায়াতের  দায়িত্বশীল সমাবেশ। নেপালে আকস্মিক বন্যা–ভূমিধসে নিহত বেড়ে ১৫৭, এখনো নিখোঁজ ৪০৩ জন গোয়ালন্দে যথাযোগ্য মর্যাদায় পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপন মান্নান হত্যা মামলায় সন্দেহভাজনদের নাম অন্তর্ভুক্ত না করার প্রতিবাদে সংবাদ সম্মেলন।  গোয়ালন্দে ঘরের ভেতর যুবককে গলা কে’টে হ’ত্যা ফটিকছড়ি উত্তর উপজেলা সদর নিয়ে আন্দোলন,  পাশে দাড়িয়েছেন সাবেক বিচারপতি ফয়সাল মাহমুদ ফয়েজী। জকসুর উদ্যোগে জবি মেডিকেল সেন্টারে যুক্ত হচ্ছে ১৩ আধুনিক যন্ত্র রাশিয়ার দুই আন্তর্জাতিক আয়োজনে পুতিনের আমন্ত্রণ পেলেন সাবেক জবি শিক্ষার্থী শিফা হালদা রক্ষায় আপস নয়, বালি-মাটি উত্তোলন বন্ধের হুঁশিয়ারি: এমপি সরোয়ার আলমগীর আজ চালু হচ্ছে নারীদের ‘পিংক বাস’, ঢাকার ৯টি রুটে মিলবে সেবা

লোহাগড়ায় সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল চালক নিহত

লিটন রেজা, স্টাফ রিপোর্টার
  • আপলোডের সময় : বুধবার, ৩০ জুলাই, ২০২৫

নড়াইলের লোহাগড়ায় ট্রাকের চাপায় মোটরসাইকেলের চালক নিহত হয়েছেন।

বুধবার (৩০ জুলাই) সন্ধ্যা সাড়ে ৭ টার দিকে ঢাকা- কালনা-বেনাপোল জাতীয় মহাসড়কের লোহাগড়ার কালনা আমতলা নামক স্হানে এ দূর্ঘটনা ঘটে।

নিহত মোটরসাইকেলের চালক মো: মোস্তাফিজুর রহমান (৫০) নড়াইল জেলার কালিয়া উপজেলার বাবরা হাচলা
গ্রামের মৃত আতিয়ার রহমানের ছেলে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, লোহাগড়ার মধুমতী সেতুর পশ্চিম প্রান্তে সিএনজি স্টেশনের ম্যানেজার মো: মোস্তাফিজুর রহমান প্রতিদিনের ন্যায় কাজ শেষে মোটরসাইকেলযোগে নিজ বাড়ি কালিয়ার বাবরা-হাচলা গ্রামে ফিরছিলেন। পথিমধ্যে লোহাগড়ার কালনা আমতলা নামক স্হানে পৌঁছালে একটি ভ্যানের সাথে ধাক্কা লেগে মোস্তাফিজুর সড়কে পড়ে যান। এ সময় বিপরীত দিক থেকে ছেড়ে আসা একটি মাল বোঝাই ট্রাক মোস্তাফিজুরকে চাপা দিয়ে চলে যায়। এতে ঘটনাস্হলেই মোস্তাফিজুর রহমান মৃত্যুর কোলে ঢলে পড়ে।

দূর্ঘটনার খবর পেয়ে লোহাগড়া থানা পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্হলে পৌঁছায় এবং নিহতের লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে।

এ বিষয়ে লোহাগড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) শরিফুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘ দূর্ঘটনার বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

দয়া করে শেয়ার করুন

এই ক্যাটাগরীর আরো খবর..