শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ০১:০২ অপরাহ্ন , ই-পেপার
শিরোনামঃ
১১ দলের ঘোষিত ৫ সেপ্টেম্বরের চট্টগ্রামে লংমার্চ সফল করতে  উত্তর জেলা জামায়াতের  দায়িত্বশীল সমাবেশ। নেপালে আকস্মিক বন্যা–ভূমিধসে নিহত বেড়ে ১৫৭, এখনো নিখোঁজ ৪০৩ জন গোয়ালন্দে যথাযোগ্য মর্যাদায় পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপন মান্নান হত্যা মামলায় সন্দেহভাজনদের নাম অন্তর্ভুক্ত না করার প্রতিবাদে সংবাদ সম্মেলন।  গোয়ালন্দে ঘরের ভেতর যুবককে গলা কে’টে হ’ত্যা ফটিকছড়ি উত্তর উপজেলা সদর নিয়ে আন্দোলন,  পাশে দাড়িয়েছেন সাবেক বিচারপতি ফয়সাল মাহমুদ ফয়েজী। জকসুর উদ্যোগে জবি মেডিকেল সেন্টারে যুক্ত হচ্ছে ১৩ আধুনিক যন্ত্র রাশিয়ার দুই আন্তর্জাতিক আয়োজনে পুতিনের আমন্ত্রণ পেলেন সাবেক জবি শিক্ষার্থী শিফা হালদা রক্ষায় আপস নয়, বালি-মাটি উত্তোলন বন্ধের হুঁশিয়ারি: এমপি সরোয়ার আলমগীর আজ চালু হচ্ছে নারীদের ‘পিংক বাস’, ঢাকার ৯টি রুটে মিলবে সেবা

লোহাগড়ায় নিরাপদ সড়কের দাবীতে ছাত্রদলের আয়োজনে মানববন্ধন ও স্মারকলিপি পেশ

শরিফুজ্জামান স্টাফ রিপোর্টার
  • আপলোডের সময় : রবিবার, ৪ মে, ২০২৫

নড়াইলের লোহাগড়ায় ‘নিরাপদ সড়ক চাই’- এর দাবীতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। মানববন্ধন শেষে সড়ক ও জনপথ এর সচিব বরাবর একটি স্মারকলিপি প্রদান করা হয়।

রোববার (৪ মে) সকাল ১১ টায় লোহাগড়া উপজেলা ও পৌর ছাত্রদলের আয়োজনে কালনা-নড়াইল-যশোর-বেনাপোল মহাসড়কের উপজেলা পরিষদের গেটের সামনে এ কর্মসূচি পালন করা হয়।

মানববন্ধনে বক্তারা বলেন, ‘পদ্মা সেতু চালু হওয়ার পর থেকে দক্ষিণ-পশ্চিমাঞ্চলের অন্তত ১০টি জেলার ছোট-বড় যানবাহন কালনা-নড়াইল-যশোর-বেনাপোল সড়ক ব্যবহার করছে। কিন্তু সড়কটি নামমাত্র মহাসড়ক থাকলেও বাস্তবে তা অত্যন্ত সরু ও ঝুঁকিপূর্ণ। দ্রুতগামী যানবাহন চলাচলের কারণে প্রতিনিয়ত বড় ধরনের দুর্ঘটনা ঘটছে, এবং মানুষ প্রাণ হারাচ্ছেন।

বক্তারা আরও জানান, বিগত সরকারের আমলে এই সড়কটি ছয় লেনে উন্নীত করার অনুমোদন দেওয়া হলেও এখন পর্যন্ত বাস্তবায়ন হয়নি। দ্রুত সময়ের মধ্যে ছয় লেনের কাজ শুরু করার দাবি জানান তারা।

মানববন্ধনে বক্তব্য রাখেন নড়াইল জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মোঃ টিপু সুলতান, উপজেলা বিএনপির সহ-সভাপতি মো. হেমায়েত হোসেন, সাধারণ সম্পাদক কাজী সুলতানুজ্জামান সেলিম, সাংগঠনিক সম্পাদক এস এম শাহ আলম, পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক এস এ সাইফুল্লাহ মামুন, লোহাগড়া সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এস এম হায়াতুজ্জামান, সিনিয়র নেতা স. ম. লুৎফর রহমান এবং উপজেলা ছাত্রদলের আহ্বায়ক এস এম গিয়াসউদ্দিন জুয়েল সহ প্রমুখ।

মানববন্ধন শেষে একটি প্রতিনিধি দল সড়ক ও জনপথ এর সচিব বরাবর লোহাগড়া উপজেলা নির্বাহী কর্মকর্তার নিকট একটি স্মারকলিপি পেশ করেন।

লোহাগড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: আবু রিয়াদ স্মারকলিপি প্রদানের বিষয়টি নিশ্চিত করে বলেন, প্রাপ্ত স্মারকলিপি যথাযথ কর্তৃপক্ষের নিকট পাঠানো হয়েছে।

দয়া করে শেয়ার করুন

এই ক্যাটাগরীর আরো খবর..