রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৩:২৭ পূর্বাহ্ন , ই-পেপার
শিরোনামঃ
লোহাগড়ায় সন্ত্রাস, মাদক ও চাঁদাবাজদের বিরুদ্ধে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত  লোহাগড়ায় পাচারকালে ৪০ বস্তা সারসহ গাড়ি আটক ভেড়ামারা থানা আকস্মিক পরিদর্শন করলেন কুষ্টিয়ার নবাগত পুলিশ সুপার ‎ফটিকছড়ির সুন্দরপূরে  গৃহবধূর রহস্যজনক মৃত্যু,স্বামীর বিরুদ্ধে মামলা! আসিফ মাহমুদের বিরুদ্ধে দুর্নীতির প্রাথমিক প্রমাণ মিলেছে: দুদক মুখপাত্র রাউজান-রাঙ্গুনিয়া-ফটিকছড়ি সন্ত্রাসমুক্ত করতে পুলিশের প্রযুক্তিনির্ভর মহাপরিকল্পনা! কুষ্টিয়ায় সাংবাদিকদের সাথে নবাগত পুলিশ সুপার আমিনুল ইসলামের মতবিনিময় স্থানীয় সরকার নির্বাচনের চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ আজ খোকসায় কোনো অপরাধীকে ছাড় নয়: ওসি জাকির হোসেনের কঠোর হুঁশিয়ারি জবিতে এআই-আইটি উৎসব, ২০ বিশ্ববিদ্যালয়ের তরুণ উদ্ভাবকদের মিলনমেলা

বাংলাদেশের মেয়েরা ম্যাথ অলিম্পিয়াডে রৌপ্য-ব্রোঞ্জ অর্জন করল

স্টাফ রিপোর্টার
  • আপলোডের সময় : শনিবার, ২৬ জুন, ২০২১

গত ১১ ও ১২ এপ্রিল অনুষ্ঠিত হয় এই অলিম্পিয়াড। এ বছর করোনা পরিস্থিতির কারণে অনলাইনে অনুষ্ঠিত এটি। এখানে সারাবিশ্বের মোট ৫৫টি দেশের ২১৩ জন প্রতিযোগী অংশগ্রহণ করে।

ইউরোপিয়ান গার্লস ম্যাথ অলিম্পিয়াড (ইজিএমও) ২০২১-এ বাংলাদেশের মেয়েরা রৌপ্য ও ব্রোঞ্জ পদক অর্জন করেছে। মেয়েদের জন্যে বিশ্বের সর্ববৃহৎ অলিম্পিয়াডে বাংলাদেশের অংশগ্রহণ এই প্রথম।ইজিএমও দলের বাংলাদেশের সদস্যরা হলেন- নুজহাত আহমেদ দিশা (ভিকারুননিসা নূন স্কুল এন্ড কলেজ), আরিফা আলম (টিকাটুলি কামরুন্নেসা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়), রাইয়ান বিনতে মোস্তাফা (নাটোর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়), সাফা তাসনিম (সরকারি পি. এন. বালিকা উচ্চ বিদ্যালয়, রাজশাহী)।

দলনেতা ছিলেন বাংলাদেশ গণিত অলিম্পিয়াডের একাডেমিক কোঅর্ডিনেটর ঈপ্সিতা বহ্নি উপমা, উপ-দলনেতা আহমেদ জাওয়াদ চৌধুরী এবং অবজারভার ‘এ’ হিসেবে ছিলেন বাংলাদেশ গণিত অলিম্পিয়াডের একাডেমিক কোঅর্ডিনেটর নিশাত আনজুম বৃষ্টি।

বাংলাদেশ গণিত অলিম্পিয়াডের প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘প্রথমবার অংশগ্রহণেই আমাদের প্রতিযোগী নুজহাত আহমেদ দিশা ১৫ পয়েন্ট পেয়ে অর্জন করেছে রৌপ্যপদক। আর রায়ান বিনতে মোস্তফা ৮ পয়েন্ট পেয়ে জয় করেছে একটি ব্রোঞ্জপদক। এছাড়াও এই প্রথম কোনো আন্তর্জাতিক অলিম্পিয়াডে অংশ নিয়ে আরিফা আলম ও সাফা তাসনিমও অনেক ভালো নম্বর পেয়েছে।’

দয়া করে শেয়ার করুন

এই ক্যাটাগরীর আরো খবর..