বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ১০:৫৭ পূর্বাহ্ন , ই-পেপার
শিরোনামঃ
লোহাগড়া পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জাকির হোসেন গ্রেপ্তার আদালত প্রাঙ্গণে ‘জয় বাংলা’ স্লোগান, আইভীর আইনজীবীসহ গ্রেফতার ৩ নরসিংদীতে বৃদ্ধা হত্যা মামলার রহস্য উদঘাটন, এসআই ইউসুফকে পুরস্কৃত কুষ্টিয়ায় খোকসা থানা পুলিশের অভিযানে ৩ মাদকসেবী গ্রেপ্তার: কারাদণ্ড ও অর্থদণ্ড প্রদান ড. ইউনূসকে হেনস্তার দায় খলিলুরকে নিতে হবে: নাহিদ খোকসায় বিশেষ অভিযানে আওয়ামী লীগ নেতাসহ গ্রেপ্তার ৭, মাদকসেবীদের কারাদণ্ড নিউইয়র্ক বিমানবন্দরে ড. ইউনূসকে হেনস্তার ঘটনায় ব্যবস্থা নেবে সরকার লোহাগড়ায় শারদীয় দুর্গাপূজা উদযাপন উপলক্ষ্যে প্রস্তুতিমুলক সভা খোকসায় গাঁজাসহ শীর্ষ মাদক ব্যবসায়ী মিন্টু গ্রেফতার গরুর মাংসের দাম ২৫০ টাকা করার দাবি, সরকারকে লিগ্যাল নোটিশ

মারা গেছেন হিরো আলমের বাবা, নিজবাড়িতে জানাজা

বিশেষ প্রতিনিধি
  • আপলোডের সময় : বুধবার, ১৬ এপ্রিল, ২০২৫

মারা গেছেন হিরো আলমের বাবা, নিজবাড়িতে জানাজা

কনটেন্ট ক্রিয়েটর আশরাফুল হোসেন আলম ওরফে হিরো আলমের পালক বাবা আবুল রাজ্জাক মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

মঙ্গলবার (১৫ এপ্রিল) রাত ৯টায় রাজধানীর একটি সরকারি হাসপাতালে মৃত্যু হয়েছে তার। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৭ বছর।

হিরো আলম নিজেই তার বাবার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন সংবাদমাধ্যমকে। তিনি জানান, বগুড়া সদরের এরুলিয়া গ্রামের নিজ বাড়িতে আজ (১৬ এপ্রিল) জোহরের নামাজের পর মরদেহের নামাজে জানাজা অনুষ্ঠিত হবে। তারপর পারিবারিক কবরস্থানে দাফন করা হবে তার বাবাকে।

জানা গেছে, কয়েকদিন ধরেই অসুস্থ ছিলেন হিরো আলমের বাবা। কিছুদিন আগেই আশঙ্কাজনক অবস্থায় আইসিইউতে ভর্তি করা হয় তাকে। ওই সময় হিরো আলম জানিয়েছিলেন, সবাই যেন তার বাবার জন্য দোয়া করেন, যাতে তার বাবা সুস্থ হয়ে ফিরে আসেন সবার মাঝে।

প্রসঙ্গত, সোশ্যাল মিডিয়ার বরাতে আলোচনায় উঠে আসা হিরো আলম প্রায় সময়ই আলোচনায় থাকেন। কখনো মিউজিক ভিডিও, কনটেন্ট ও সমসাময়িক ইস্যুতে কথা বলে, আবার কখনো জাতীয় ইস্যুতে কথা বলে।

দয়া করে শেয়ার করুন

এই ক্যাটাগরীর আরো খবর..