বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ০৭:৩৬ অপরাহ্ন , ই-পেপার
শিরোনামঃ
নরসিংদীতে বৃদ্ধা হত্যা মামলার রহস্য উদঘাটন, এসআই ইউসুফকে পুরস্কৃত কুষ্টিয়ায় খোকসা থানা পুলিশের অভিযানে ৩ মাদকসেবী গ্রেপ্তার: কারাদণ্ড ও অর্থদণ্ড প্রদান ড. ইউনূসকে হেনস্তার দায় খলিলুরকে নিতে হবে: নাহিদ খোকসায় বিশেষ অভিযানে আওয়ামী লীগ নেতাসহ গ্রেপ্তার ৭, মাদকসেবীদের কারাদণ্ড নিউইয়র্ক বিমানবন্দরে ড. ইউনূসকে হেনস্তার ঘটনায় ব্যবস্থা নেবে সরকার লোহাগড়ায় শারদীয় দুর্গাপূজা উদযাপন উপলক্ষ্যে প্রস্তুতিমুলক সভা খোকসায় গাঁজাসহ শীর্ষ মাদক ব্যবসায়ী মিন্টু গ্রেফতার গরুর মাংসের দাম ২৫০ টাকা করার দাবি, সরকারকে লিগ্যাল নোটিশ শিল্পকলা একাডেমির সামনে থেকে আয়াসসহ আটক ৪ কুমিল্লায় স্কুলছাত্রী জান্নাতুল হত্যা মামলায় চট্টগ্রাম থেকে সুমন আটক

ধর্মপাশায়, অবৈধভাবে  মাটি উত্তোলন করায় দুইজন ব্যক্তিকে বিনাশ্রম কারাদণ্ড,অ্যাক্সেভেটর ও লরি গাড়ি জব্দ।

রবি মিয়া ধর্মপাশা (সুনামগঞ্জ) প্রতিনিধি
  • আপলোডের সময় : শনিবার, ১৫ ফেব্রুয়ারী, ২০২৫

 সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলার  ভাটগাঁও গ্রামের সামনে থাকা কৃষি জমি বিনষ্ট করে অ্যাক্সেভেটর দিয়ে অবৈধভাবে মাটি উত্তোলন করে তা অন্যত্র বিক্রি করার দায়ে আপন সরকার (২২)  নামের এক ব্যক্তি কে ৫ দিনের ও মৌলা মিয়া (৪৪) নামের অপর ব্যক্তিকে ১০দিনের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্র্যাম্যমাণ আদালত। এ সময় একটি অ্যাক্সেভেটর ও লরি গাড়ি জব্দ করা হয়। আপন সরকারের বাড়ি হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার হালিতলা গ্রামে ও  মৌলা মিয়ার বাড়ি ধর্মপাশা উপজেলার ভাটগাঁও গ্রামে। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জনি রায় শনিবার (১৫ফেব্রুয়ারি) বেলা ১২টা থেকে বিকাল তিনটা পর্যন্ত অভিযান চালিয়ে  বালু মহাল  ও মাটি ব্যবস্থাপনা আইন ২০২৩অনুযায়ী এই দণ্ড দেন।

     ধর্মপাশা থানার এসআই বাবলু রহমান খান বলেন, ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে পৃথক মেয়াদে বিনাশ্রম কারাদণ্ড পাওয়া  দুইজন ব্যক্তিকে কারাগারে পাঠানো হবে।

ইউএনও জনি রায় বলেন, অবৈধভাবে অ্যাক্সেভেটর দিয়ে মাটি উত্তোলন করে তা অন্যত্র বিক্রি করার কথা স্বীকার করায় অভিযুক্ত এই দুইজন ব্যক্তিকে  ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে পৃথক মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়েছে।জব্দ করা অ্যাক্সেভেটর ও লরি গাড়িটি স্থানীয় এক ইউপি সদস্যের জিম্মায় রাখা হয়েছে। উপজেলা প্রশাসনের পক্ষ থেকে এ ধরণের অভিযান অব্যাহত থাকবে।

দয়া করে শেয়ার করুন

এই ক্যাটাগরীর আরো খবর..