বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ০৮:২১ পূর্বাহ্ন , ই-পেপার
শিরোনামঃ
রাষ্ট্রপতি প্রার্থী হলে বৃহস্পতিবার পদত্যাগ করতে পারেন মির্জা ফখরুল রামদা ঠেকিয়ে এমপির বাড়ি-জমি লিখে নেন সৎভাইয়েরা, স্ত্রীর অভিযোগে মামলা রাঙ্গাবালীতে পাকা রাস্তা না থাকায় ভোগান্তিতে  হাজারো মানুষ ​খোকসার নতুন ইউএনও খালিদ বিন মনসুর: দায়িত্ব গ্রহণ ​খোকসা রেন্ট-এ কার চালক-মালিক সমিতির নির্বাচন সম্পন্ন ব্রাক্ষণবাড়ীয়া বিশ্বরোডে তীব্র যানজটে জনজীবন বিপর্যন্ত। ১০০ টাকায় ভাত-মাংস বিক্রি করা সেই ‘ভাইরাল মিজান’ গ্রেপ্তার খরমপুর মাজার শরীফের বার্ষিক ওরসে ভক্ত-আশেকানে মুখরিত মেলা। কুষ্টিয়ার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে সাংবাদিকদের সাথে ডিআইজি মোন্তাফিজুর রহমানের মতবিনিময় সভা রোববার ফটিকছড়িতে আসছেন প্রধানমন্ত্রী, জোরদার করা হয়েছে প্রশাসনিক ব্যবস্থা।

রামদা ঠেকিয়ে এমপির বাড়ি-জমি লিখে নেন সৎভাইয়েরা, স্ত্রীর অভিযোগে মামলা

বিশেষ প্রতিনিধি :
  • আপলোডের সময় : মঙ্গলবার, ১১ আগস্ট, ২০২৬

সুনামগঞ্জ-২ (দিরাই-শাল্লা) আসনের সংসদ সদস্য নাছির উদ্দিন চৌধুরীর অসুস্থতার সুযোগ নিয়ে গলায় রামদা ধরে বাড়িসহ সম্পত্তির দলিল রেজিস্ট্রি করে নেওয়ার অভিযোগ উঠেছে তার সৎভাইদের বিরুদ্ধে।

এ ঘটনায় সোমবার (১০ আগস্ট) দুপুরে সুনামগঞ্জের অতিরিক্ত চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে (দিরাই আমলি আদালত) নাছির চৌধুরীর তিন ভাইসহ আটজনের বিরুদ্ধে মামলার আবেদন করেন এমপির স্ত্রী পারভিন আক্তার। পরে ওই আদালতের বিচারক মোহাম্মদ জসিম উদ্দিন মামলাটি আমলে নিয়ে তদন্ত করে প্রতিবেদন দেওয়ার জন্য পুলিশের অপরাধ তদন্ত বিভাগকে (সিআইডি) নির্দেশ দিয়েছেন।

মঙ্গলবার (১১ আগস্ট) গণমাধ্যমকে তথ্য নিশ্চিত করেন আদালতের বেঞ্চ সহকারী মোহিত লাল চন্দ।

মামলায় আসামিরা হলেন- এমপি নাছির উদ্দিন চৌধুরীর সৎভাই মঈন উদ্দিন চৌধুরী মাসুক, মিজানুর রহমান চৌধুরী ও মোসলেহ উদ্দিন চৌধুরী। এছাড়া দিরাই উপজেলার মাতারগাঁও গ্রামের মৃত নাজমুল ইসলামের ছেলে আমিরুল ইসলাম, পুরাতন কর্ণগাঁও গ্রামের আব্দুন নুর মিয়ার ছেলে ছয়ফুল চৌধুরী, তল বাউসী গ্রামের দলিল লেখক মুজিবুর রহমান, কলিয়ার কাপন গ্রামের নাজমুল ইসলামের ছেলে তাজুল ইসলাম এবং দিরাইয়ের নুরুল ইসলামের মেয়ে মোহরার মমতাজ বেগমকে আসামি করা হয়েছে।

মামলায় এমপির স্ত্রী উল্লেখ করেন, নাছির উদ্দিন চৌধুরী অসুস্থ থাকার সুযোগে তার দুই স্ত্রী ও সন্তানদের সম্পত্তি থেকে বঞ্চিত করতে পরিকল্পনা করেন আসামিরা। ফলে ২০২২ সালের ২৫ জানুয়ারি দিরাই সাব-রেজিস্ট্রার অফিসের দুই কর্মচারীকে কর্মকর্তা সাজিয়ে নাছির উদ্দিন চৌধুরীর বাড়িতে নেওয়া হয়।

অভিযোগে আরও বলা হয়, অসুস্থ নাছির উদ্দিন চৌধুরীকে একটি দলিলে স্বাক্ষর করতে বলা হলে তিনি রাজি হননি। একপর্যায়ে আসামিরা তার গলায় রামদা ধরে স্বাক্ষর না করলে গলা কেটে হত্যার হুমকি দেন। এ সময় নাছির উদ্দিন চৌধুরীর অন্য স্ত্রী শেলী চৌধুরী ঘটনাস্থলে এসে বাধা দিলে তাকেও হত্যার হুমকি দেওয়া হয়। পরে শেলী চৌধুরী মেঝেতে পড়ে যান বলে মামলায় উল্লেখ করা হয়েছে। এছাড়া ওই সময় নাছির উদ্দিন চৌধুরীর টঙ্গর এলাকার সমর্থক ওয়াকিব হাসান তাকে দেখতে ওই বাড়িতে যান। তিনি ঘটনাটি দেখতে পান। পরে মঈন উদ্দিন চৌধুরীসহ অন্যরা ভয়ভীতি দেখিয়ে ওয়াকিব হাসানকে বাড়ি থেকে বের করে দেন বলে অভিযোগ করা হয়েছে।

এর আগে ২০২২ সালের জানুয়ারি মাসে নাছির উদ্দিন চৌধুরীর দিরাইয়ের বাড়িতে গেলে পারভিন আক্তার মারধর ও শ্লীলতাহানির শিকার হন বলেও মামলায় উল্লেখ করা হয়েছে।

মামলার বিষয়ে নাছির উদ্দিন চৌধুরীর স্ত্রী পারভিন আক্তার বলেন, আমার স্বামী নাছির উদ্দিন চৌধুরীর অসুস্থতার সুযোগ নিয়ে তার ভাইয়েরা গলায় দা ধরে সম্পত্তি লিখে নেয়। তবে এই সম্পত্তি ফিরে পেতে আদালতে মামলা করেছি। আদালতের বিচারক কাগজপত্র দেখে মামলাটি গ্রহণ করেন।

অভিযোগের বিষয়ে নাছির উদ্দিন চৌধুরীর সৎভাই মঈন উদ্দিন চৌধুরী মাসুক বলেন, মামলার বিষয়ে এখনো কিছু জানি না। যখন জানবো তখন সেটার জবাব দেব আইনিভাবে।

ভাইয়ের গলায় দা ধরে সম্পত্তি লিখে নেওয়ার অভিযোগের বিষয়ে তিনি বলেন, এগুলো কখনো হতে পারে না। এসব মিথ্যা কথা। এ ধরনের ঘটনা কখনো ঘটেনি।

দয়া করে শেয়ার করুন

এই ক্যাটাগরীর আরো খবর..