সোমবার, ৩০ নভেম্বর ২০২৬, ০৩:২৭ পূর্বাহ্ন , ই-পেপার
শিরোনামঃ
বকশীগঞ্জে দুই ইটভাটাকে ২ লাখ ৫ হাজার টাকা জরিমানা নিবন্ধন ছাড়া কেউ জার্নালিজম করতে পারবে না : জাহেদ উর রহমান পদ্মা সেতুর জাজিরা প্রান্তে আ.লীগ-বিএনপি সংঘর্ষ, নিহত ২ দাঁড়িয়ে থাকা প্রাইভেটকারে আগুন, অল্পের জন্য রক্ষা পেলেন চালক গোপালগঞ্জ হয়ে পদ্মা সেতু দিয়ে খুলনা-ঢাকা রুটে বাস চলাচল বন্ধ লোহাগাড়ায় অভিযানে ৩টি বালিমাটি ভর্তি ড্রাম ট্রাক জব্দ, পুলিশের হাতে আরও ১টি বকশীগঞ্জে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ পালিত বন্যহাতির আক্রমণে ক্ষতিগ্রস্তদের মাঝে ২ লাখ ৫০ হাজার টাকার অনুদানের চেক বিতরণ রায়পুর সরকারি ডিগ্রি কলেজে নবীনবরণ অনুষ্ঠান সম্পন্ন। লোহাগাড়ায় আল কুরআনুল কারীম ইনস্টিটিউটের তিন কৃতি হাফেজকে সংবর্ধনা

অর্থনৈতিক শুমারী প্রশিক্ষণ অনুষ্ঠিত সুবর্ণচরে।

মো:ফোরকান উদ্দিন সুবর্ণচর প্রতিনিধি
  • আপলোডের সময় : সোমবার, ৯ ডিসেম্বর, ২০২৪

নোয়াখালীর জেলার সুবর্ণচর উপজেলায় জাতীয় অর্থনৈতিক শুমারী ২০২৪ উপলক্ষে সুবর্ণচর উপজেলাধীন সকল জোনের সুপারভাইজার ও গণনাকারীদের নিয়ে ৪ দিনব্যাপী একটি প্রশিক্ষণ অনুষ্ঠান শেষ হয়েছে।

বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর আওতায় সুবর্ণচর উপজেলা পরিসংখ্যান কার্যালয়ের আয়োজনে ৫ থেকে ৮ ডিসেম্বর পর্যন্ত সুবর্ণচর উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত এই প্রশিক্ষণ কর্মসূচির শুভ উদ্বোধন করেন সুবর্ণচরে নব যোগদানকৃত উপজেলা নির্বাহী অফিসার সুরাইয়া আক্তার লাকী।

প্রশিক্ষণের সেশন পরিচালনার কার্যক্রমে অংশগ্রহণ করেন জেলা পরিসংখ্যান ব্যুরোর ভারপ্রাপ্ত উপ-পরিচালক মো. হারুন অর রশিদ, সদর-সুবর্ণচর উপজেলার শুমারী সমন্বয়কারী আবু নোমান চৌধুরী, সুবর্ণচর উপজেলা পরিসংখ্যান সহকারী পাপ্পু রঞ্জন দত্ত, জোনাল অফিসার কামাল উদ্দিন, জোনাল অফিসার মো. হারুন, জোনাল অফিসার মো. সাহাব উদ্দিন প্রমুখ।

১৯৮৬ সাল থেকে শুরু হওয়া অর্থনৈতিক শুমারি ৪র্থ পর্যায়ে আগামী ১০ ই ডিসেম্বর থেকে ২৬ পর্যন্ত সারাদেশে একযোগে চলবে। এর মধ্যে সুবর্ণচর উপজেলার ৮ ইউনিয়নকে ৪ টি জোনে ভাগ করে অর্থনৈতিক শুমারীর কাজ করা হবে।

দয়া করে শেয়ার করুন

এই ক্যাটাগরীর আরো খবর..