রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ০৮:০৯ অপরাহ্ন , ই-পেপার
শিরোনামঃ
পুলিশের বিশেষ ইউনিট গঠন, সারাদেশে চলবে বিশেষ অভিযান ১১ দলের ঘোষিত ৫ সেপ্টেম্বরের চট্টগ্রামে লংমার্চ সফল করতে  উত্তর জেলা জামায়াতের  দায়িত্বশীল সমাবেশ। নেপালে আকস্মিক বন্যা–ভূমিধসে নিহত বেড়ে ১৫৭, এখনো নিখোঁজ ৪০৩ জন গোয়ালন্দে যথাযোগ্য মর্যাদায় পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপন মান্নান হত্যা মামলায় সন্দেহভাজনদের নাম অন্তর্ভুক্ত না করার প্রতিবাদে সংবাদ সম্মেলন।  গোয়ালন্দে ঘরের ভেতর যুবককে গলা কে’টে হ’ত্যা ফটিকছড়ি উত্তর উপজেলা সদর নিয়ে আন্দোলন,  পাশে দাড়িয়েছেন সাবেক বিচারপতি ফয়সাল মাহমুদ ফয়েজী। জকসুর উদ্যোগে জবি মেডিকেল সেন্টারে যুক্ত হচ্ছে ১৩ আধুনিক যন্ত্র রাশিয়ার দুই আন্তর্জাতিক আয়োজনে পুতিনের আমন্ত্রণ পেলেন সাবেক জবি শিক্ষার্থী শিফা হালদা রক্ষায় আপস নয়, বালি-মাটি উত্তোলন বন্ধের হুঁশিয়ারি: এমপি সরোয়ার আলমগীর

গত ১৬ বছরে দেশের যা ক্ষতি হয়েছে তা ঠিক করতে অন্তত ১০ বছর সময় লাগবে-উপদেষ্টা আসিফ মাহমুদ

বিশেষ প্রতিনিধি
  • আপলোডের সময় : মঙ্গলবার, ১৫ অক্টোবর, ২০২৪

গত ১৬ বছরে দেশের যা ক্ষতি হয়েছে তা ঠিক করতে অন্তত ১০ বছর সময় লাগবে বলে মন্তব্য করেছেন অন্তর্বর্তী সরকারের যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। মঙ্গলবার (১৫ অক্টোবর) দুপুরে সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এমন মন্তব্য করেন তিনি।ক্রীড়া উপদেষ্টা বলেন, গত ১৬ বছরে দেশের যা ক্ষতি হয়েছে তা ঠিক করতে অন্তত ১০ বছর সময় লাগবে। অন্তর্বর্তী সরকার দেশ পুনর্গঠন শুরু করেছে, আগামী যে নির্বাচিত সরকার আসবে তাদের এই সংস্কারের প্রক্রিয়ার চালিয়ে নিয়ে যেতে হবে।

তিনি বলেন, খুব শিগগিরই সরকার চাঁদাবাজ ও সিন্ডিকেটের বিরুদ্ধে অ্যাকশনে যাবে। দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে কঠোর পদক্ষেপ নিতে হবে, তা না হলে নিয়ন্ত্রণ করা কঠিন হবে। বাজার কারসাজি যারা করছে তাদের প্রয়োজনে বিশেষ ক্ষমতা আইনে গ্রেপ্তার করা হবে।

তিনি আরও বলেন, অন্তর্বর্তী সরকার ক্ষমতার আসার পর থেকেই অনেক চ্যালেঞ্জের মুখোমুখি। দেশের বিভিন্ন স্থানে বন্যার কারণে যোগান ও চাহিদার মধ্যে ভারসাম্য হারিয়েছে। এটাও দাম বাড়ার অন্যতম কারণ।

সাকিব আল হাসান সম্পর্কে উপদেষ্টা আসিফ বলেন, খেলোয়াড় হিসেবে তিনি সবধরণের নিরাপত্তা পাবেন। ওনার দেশে আসতে এখনও কোনো আইনি বাধা নেই।

দয়া করে শেয়ার করুন

এই ক্যাটাগরীর আরো খবর..