শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ১২:৫৮ অপরাহ্ন , ই-পেপার
শিরোনামঃ
১১ দলের ঘোষিত ৫ সেপ্টেম্বরের চট্টগ্রামে লংমার্চ সফল করতে  উত্তর জেলা জামায়াতের  দায়িত্বশীল সমাবেশ। নেপালে আকস্মিক বন্যা–ভূমিধসে নিহত বেড়ে ১৫৭, এখনো নিখোঁজ ৪০৩ জন গোয়ালন্দে যথাযোগ্য মর্যাদায় পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপন মান্নান হত্যা মামলায় সন্দেহভাজনদের নাম অন্তর্ভুক্ত না করার প্রতিবাদে সংবাদ সম্মেলন।  গোয়ালন্দে ঘরের ভেতর যুবককে গলা কে’টে হ’ত্যা ফটিকছড়ি উত্তর উপজেলা সদর নিয়ে আন্দোলন,  পাশে দাড়িয়েছেন সাবেক বিচারপতি ফয়সাল মাহমুদ ফয়েজী। জকসুর উদ্যোগে জবি মেডিকেল সেন্টারে যুক্ত হচ্ছে ১৩ আধুনিক যন্ত্র রাশিয়ার দুই আন্তর্জাতিক আয়োজনে পুতিনের আমন্ত্রণ পেলেন সাবেক জবি শিক্ষার্থী শিফা হালদা রক্ষায় আপস নয়, বালি-মাটি উত্তোলন বন্ধের হুঁশিয়ারি: এমপি সরোয়ার আলমগীর আজ চালু হচ্ছে নারীদের ‘পিংক বাস’, ঢাকার ৯টি রুটে মিলবে সেবা

বিটিএমএর নতুন সভাপতি মোহাম্মদ আলী

স্টাফ রিপোর্টার
  • আপলোডের সময় : বৃহস্পতিবার, ১৭ জুন, ২০২১

বাংলাদেশ টেক্সটাইল মিলস অ্যাসোসিয়েশনের (বিটিএমএ) সভাপতি নির্বাচিত হয়েছেন মোহাম্মদ আলী । এ ছাড়া ফজলুল হক, আবদুল্লাহ আল মামুন ও রেজাউল করিম সংগঠনের সহসভাপতি নির্বাচিত হয়েছেন। তারা সবাই নির্বাচিত হন বিনা প্রতিদ্বন্দ্বিতায়।

বিটিএমএর ৩৭তম বার্ষিক সাধারণ সভা আজ শনিবার অনুষ্ঠিত হয়। এতে সংগঠনের নির্বাচন বোর্ডের চেয়ারম্যান আবুল বাশার ২০২১-২৩ মেয়াদের জন্য বিটিএমএর পরিচালনা পর্ষদের সদস্যসহ সভাপতি ও তিনজন সহসভাপতির নাম আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেন। বিটিএমএর সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়েছে।

সভাপতি পদে পুনরায় নির্বাচিত মোহাম্মদ আলী ম্যাকসন্স গ্রুপের চেয়ারম্যান। তিনি বস্ত্র ও তৈরি পোশাক ছাড়াও আবাসন ব্যবসার সঙ্গে জড়িত। মোহাম্মদ আলীর মালিকানাধীন ম্যাকসন্স স্পিনিং ও মেট্রো স্পিনিং মিলস কটন ও সিনথেটিক সুতা উৎপাদন ও রপ্তানি করে।

বিটিএমএতে আগামী দুই বছরের জন্য দায়িত্বপ্রাপ্ত নতুন পর্ষদ সদস্যরা হলেন মো. মোশারফ হোসেন, মো. মনির হোসেন, হোসেন মেহমুদ, মো. সালেউজ্জ্বামান খান, মো. মাসুদ রানা, এম সোলায়মান, সৈয়দ এনায়েত কবির, রাজিব হায়দার, ইশতেহাক আহমেদ সৈকত, মোনালিসা মান্নান, মোহাম্মদ আবদুল্লাহ জুবায়ের, জোবায়ের আহমেদ, এ রহিম চৌধুরী, এ এস এম রাকিবুল হাসান, সৈয়দ নুরুল ইসলাম, মো. হাফিজুর রহমান খান, মো. ফাইজুর রহমান ভূঞা, মহিউদ্দিন আহমেদ, মো. কামরুল হাসান, আবদুল ওয়াদুদ চৌধুরী, মোহাম্মদ মহসিন, মো. আযহার খান ও রাশেদুল হাসান।

দয়া করে শেয়ার করুন

এই ক্যাটাগরীর আরো খবর..