রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ১২:৪৬ অপরাহ্ন , ই-পেপার
শিরোনামঃ
পুলিশের বিশেষ ইউনিট গঠন, সারাদেশে চলবে বিশেষ অভিযান ১১ দলের ঘোষিত ৫ সেপ্টেম্বরের চট্টগ্রামে লংমার্চ সফল করতে  উত্তর জেলা জামায়াতের  দায়িত্বশীল সমাবেশ। নেপালে আকস্মিক বন্যা–ভূমিধসে নিহত বেড়ে ১৫৭, এখনো নিখোঁজ ৪০৩ জন গোয়ালন্দে যথাযোগ্য মর্যাদায় পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপন মান্নান হত্যা মামলায় সন্দেহভাজনদের নাম অন্তর্ভুক্ত না করার প্রতিবাদে সংবাদ সম্মেলন।  গোয়ালন্দে ঘরের ভেতর যুবককে গলা কে’টে হ’ত্যা ফটিকছড়ি উত্তর উপজেলা সদর নিয়ে আন্দোলন,  পাশে দাড়িয়েছেন সাবেক বিচারপতি ফয়সাল মাহমুদ ফয়েজী। জকসুর উদ্যোগে জবি মেডিকেল সেন্টারে যুক্ত হচ্ছে ১৩ আধুনিক যন্ত্র রাশিয়ার দুই আন্তর্জাতিক আয়োজনে পুতিনের আমন্ত্রণ পেলেন সাবেক জবি শিক্ষার্থী শিফা হালদা রক্ষায় আপস নয়, বালি-মাটি উত্তোলন বন্ধের হুঁশিয়ারি: এমপি সরোয়ার আলমগীর

সাতক্ষীরায় দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে বাজার তদারকিতে  বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা

মোঃ হাফিজুর রহমান,সাতক্ষীরা :
  • আপলোডের সময় : শুক্রবার, ৯ আগস্ট, ২০২৪
 সড়ক-মহাসড়কের ট্রাফিক ও পচ্ছিন্নতা অভিযানের দায়িত্ব নেয়ার পর এবার দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে বাজার তদারকির দায়িত্ব কাঁধে তুলে নিল সাতক্ষীরার বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা। শুক্রবার সকালে শহরের সুলতানপুর বড় বাজার পরিদর্শন করেছে শিক্ষার্থীরা। দিনভর পরিছন্নতা অভিযান ও সড়ক নিয়ন্ত্রণের পাশাপাশি মাংস বাজার, মৎস্য বাজার ও কাঁচা বাজারে নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম ও দ্রব্যমূল্যের তালিকা পর্যবেক্ষণ করে তারা। তারা এসময় সুলতানপুর বড় বাজারের কাঁচা বাজার, মাছ বাজার ও মাংসের বাজারে মূল্য তালিকা দেখে। কিছু কিছু দোকানের পণ্যের তালিকা অনুযায়ী ঠিক দামে বিক্রি হচ্ছে কি না তাও তারা পর্যক্ষেন করে। আর যে সব দোকানে মূল্য তালিকা নাই তাদেরকে মূল্য তালিকা টানিয়ে ব্যবসা করার আহ্বান জানায় তারা। এ সময় শিক্ষার্থীরা বাজারে বিক্রেতাদের বলে, যেন তারা কোনো ধরনের চাঁদাবাজির শিকার না হন, নিজেরা যেন কাউকে চাঁদা না দেন। এ ছাাড়া অযথাই দ্রব্যমূল্য বাড়িয়ে সাধারণ মানুষকে ভোগান্তিতে না ফেলারও আহ্বান জানায় তারা। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে এসময় জানানো হয়, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির জন্য পাইকারি বাজারের সিন্ডিকেটকে দায়ী করেছেন বিক্রেতারা। এ ছাড়া চিনি স্টক করে রাখা, মাছ ও মুরগির ওজনে কারচুপি, বাজারে চাঁদাবাজি এবং সড়কের উপর দোকানপাট পর্যবেক্ষণ করে তারা। বাজার তদারকিতে এ সময় সেখানে উপস্থিত ছিলেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন সাতক্ষীরা শাখার সমন্বয়ক তামিম তাসমিন, সহ-সমন্বয়ক ওমর তাসনিম, সাব্বির ইসলাম, ফারহান তানভীর সহ আরো অনেকে।

দয়া করে শেয়ার করুন

এই ক্যাটাগরীর আরো খবর..