রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৯:০০ অপরাহ্ন , ই-পেপার
শিরোনামঃ
ঠাকুরগাঁওয়ে কোনো সংঘাত-সংঘর্ষ চাই না : রাষ্ট্রপতি মেহেরপাড়ায় চেয়ারম্যান প্রার্থী রশিদ মিয়ার প্রথম পথসভা লোহাগড়ায় সন্ত্রাস, মাদক ও চাঁদাবাজদের বিরুদ্ধে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত  লোহাগড়ায় পাচারকালে ৪০ বস্তা সারসহ গাড়ি আটক ভেড়ামারা থানা আকস্মিক পরিদর্শন করলেন কুষ্টিয়ার নবাগত পুলিশ সুপার ‎ফটিকছড়ির সুন্দরপূরে  গৃহবধূর রহস্যজনক মৃত্যু,স্বামীর বিরুদ্ধে মামলা! আসিফ মাহমুদের বিরুদ্ধে দুর্নীতির প্রাথমিক প্রমাণ মিলেছে: দুদক মুখপাত্র রাউজান-রাঙ্গুনিয়া-ফটিকছড়ি সন্ত্রাসমুক্ত করতে পুলিশের প্রযুক্তিনির্ভর মহাপরিকল্পনা! কুষ্টিয়ায় সাংবাদিকদের সাথে নবাগত পুলিশ সুপার আমিনুল ইসলামের মতবিনিময় স্থানীয় সরকার নির্বাচনের চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ আজ

বেস্ট সেলিংয়ে শীর্ষে তমা রশিদের ‘কর্পোরেট হিরো’

স্টাফ রিপোর্টার
  • আপলোডের সময় : বৃহস্পতিবার, ১৭ জুন, ২০২১

ফ্রিল্যান্সার হিসেবে অল্প সময়েই তরুণ-তরুণীদের কাছে প্রিয় হয়ে উঠেছেন তমা রশিদ। তিনি একাধারে মডেল, উপস্থাপিকা, ভয়েস আর্টিস্ট ও লেখিকা। বহু গুণে গুণান্বিত এই তরুণী নিএর প্রথম বই নিয়ে হাজির হয়েছেন সম্প্রতি। এবারের অনুষ্ঠিত অমর একুশে বইমেলায় প্রকাশিত হয়েছে তার প্রথম বই ‘কর্পোরেট হিরো’।

বইটি সম্পর্কে এই লেখিকা জানান, এটি আত্ম সহযোগিতামূলক একটি বই। আমার সমবয়সী যারা অর্থাৎ তরুণ-তরুণীদের ক্যারিয়ার নিয়ে সচেতনা বৃদ্ধিতে উপকারে আসবে বইটি।পুরোটাই মার্কেটিংয়ের বিষয়ের বিভিন্ন স্কিল ডেভেলপমেন্টের উপর লিখা।

তমা রশিদ বলেন, এটি আমার প্রথম বই। নিজের পড়াশোনা এবং অন্যান্য কাজের পাশাপাশি বই পড়তে এবং লিখতে বেশ পছন্দ করি আমি। সেই আগ্রহের জায়গা থেকেই বইটি লিখা। এটা তরুণ-তরুণীদের জন্য বেশ কাজে দিবে।

বইমেলার ২৭ নং প্যাভিলিয়নের অন্বেষা প্রকাশনীতে পাওয়া যাচ্ছে তমা রশিদের এই বইটি। এছাড়াও অনলাইনে রকমারি ডটকমেও পাওয়া যাচ্ছে। এখন পর্যন্ত স্কিল ডেভেলপমেন্ট বিষয়ক বইগুলোর মধ্যে বেস্ট সেলিংয়ে শীর্ষে রয়েছে ‘কর্পোরেট হিরো’।

প্রসঙ্গত, তমা রশিদ ঢাকা বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগের শিক্ষার্থী। পড়াশোনার পাশাপাশি কাজ করছেন রেডিও জকি হিসেবে। এছাড়াও বিভিন্ন প্রমোশনাল কাজে ভয়েস আর্টিস্ট হিসেবে নিয়োজিত রয়েছেন। পাশাপাশি একটি বেসরকারি টিভির সংবাদ উপস্থাপিকাও। সম্প্রতি একটি বিজ্ঞাপনচিত্রের মডেল হিসেবেও দেখা গিয়েছে তাকে।

দয়া করে শেয়ার করুন

এই ক্যাটাগরীর আরো খবর..