রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ১২:৪৪ অপরাহ্ন , ই-পেপার
শিরোনামঃ
পুলিশের বিশেষ ইউনিট গঠন, সারাদেশে চলবে বিশেষ অভিযান ১১ দলের ঘোষিত ৫ সেপ্টেম্বরের চট্টগ্রামে লংমার্চ সফল করতে  উত্তর জেলা জামায়াতের  দায়িত্বশীল সমাবেশ। নেপালে আকস্মিক বন্যা–ভূমিধসে নিহত বেড়ে ১৫৭, এখনো নিখোঁজ ৪০৩ জন গোয়ালন্দে যথাযোগ্য মর্যাদায় পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপন মান্নান হত্যা মামলায় সন্দেহভাজনদের নাম অন্তর্ভুক্ত না করার প্রতিবাদে সংবাদ সম্মেলন।  গোয়ালন্দে ঘরের ভেতর যুবককে গলা কে’টে হ’ত্যা ফটিকছড়ি উত্তর উপজেলা সদর নিয়ে আন্দোলন,  পাশে দাড়িয়েছেন সাবেক বিচারপতি ফয়সাল মাহমুদ ফয়েজী। জকসুর উদ্যোগে জবি মেডিকেল সেন্টারে যুক্ত হচ্ছে ১৩ আধুনিক যন্ত্র রাশিয়ার দুই আন্তর্জাতিক আয়োজনে পুতিনের আমন্ত্রণ পেলেন সাবেক জবি শিক্ষার্থী শিফা হালদা রক্ষায় আপস নয়, বালি-মাটি উত্তোলন বন্ধের হুঁশিয়ারি: এমপি সরোয়ার আলমগীর

পুরাতন সাতক্ষীরায় জমিজমা বিরোধে ৪জনকে পিটিয়ে আহত

স্টাফ রিপোর্টার সাতক্ষীরা
  • আপলোডের সময় : সোমবার, ১৫ জুলাই, ২০২৪
: জমিজমা বিরোধে একই পরিবারের ৪জনকে পিটিয়ে আহত করা হয়েছে। এসময় ২জনের গলায় থাকা স্বর্ণের চেইন ছিনিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় সদর থানায় একটি লিখিত অভিযোগ জমা দেওয়া হয়েছে। ঘটনাটি ঘটেছে সোমবার ভোর ৬টার দিকে শহরের পুরাতন সাতক্ষীরা মাদ্রাসাপাড়া এলাকায়।
অভিযোগ সূত্রে জানা যায়, শহরের পুরাতন সাতক্ষীরা মাদ্রাসাপাড়া এলাকার মৃত. রইচ উদ্দিনের ছেলে মনজুর আলম রিপনের (৪৩) সাথে একই এলাকার নাছির উদ্দিনের জমিজমার বিরোধ চলছিল। এরই জের ধরে সোমবার ভোর ৬টার দিকে নাছির উদ্দিনের স্ত্রী ইয়সমিন সুলতানা (৩০) পাটকেলঘাটা থানা এলাকার টুটুল (৩৫) ও মোশারফ হোসেন (৫৫) মনজুর আলম রিপনের বাড়িতে এসে গালিগালাজ করতে থাকে। পরিবারের সদস্যরা গালিগালাজের প্রতিবাদ করলে তাদেরকে লাঠিসোটা দিয়ে মারপিট ও ইট দিয়ে থেতলে আহত করে। এ সময় রিপনের বোন নাসরিন আক্তারের  গলায় থাকা ১২ আনা ওজনের ও তার মায়ের গলায় থাকা একটি ৮আনা ওজনের স্বর্ণের চেইন ছিনিয়ে নেয়। মারপিটে রিপনের মা হাফিজা খাতুন মারাত্বক আহত হয়ে পড়ে থাকলে তাকে উদ্ধার করে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। পরিবারের অন্যান্য সদস্যদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। এঘটনায় মনজুর আলম রিপন বাদী হয়ে সদর থানায় একটি অভিযোগ করেছে। এদিকে বাদিকে ফাঁসাতে বিবাদীরা মিথ্যা নাটক সাজিয়ে হাসপাতালে ভর্তি হয়েছে বলে জানা গেছে।

দয়া করে শেয়ার করুন

এই ক্যাটাগরীর আরো খবর..