বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ০৭:৩৯ অপরাহ্ন , ই-পেপার
শিরোনামঃ
আদালত প্রাঙ্গণে ‘জয় বাংলা’ স্লোগান, আইভীর আইনজীবীসহ গ্রেফতার ৩ নরসিংদীতে বৃদ্ধা হত্যা মামলার রহস্য উদঘাটন, এসআই ইউসুফকে পুরস্কৃত কুষ্টিয়ায় খোকসা থানা পুলিশের অভিযানে ৩ মাদকসেবী গ্রেপ্তার: কারাদণ্ড ও অর্থদণ্ড প্রদান ড. ইউনূসকে হেনস্তার দায় খলিলুরকে নিতে হবে: নাহিদ খোকসায় বিশেষ অভিযানে আওয়ামী লীগ নেতাসহ গ্রেপ্তার ৭, মাদকসেবীদের কারাদণ্ড নিউইয়র্ক বিমানবন্দরে ড. ইউনূসকে হেনস্তার ঘটনায় ব্যবস্থা নেবে সরকার লোহাগড়ায় শারদীয় দুর্গাপূজা উদযাপন উপলক্ষ্যে প্রস্তুতিমুলক সভা খোকসায় গাঁজাসহ শীর্ষ মাদক ব্যবসায়ী মিন্টু গ্রেফতার গরুর মাংসের দাম ২৫০ টাকা করার দাবি, সরকারকে লিগ্যাল নোটিশ শিল্পকলা একাডেমির সামনে থেকে আয়াসসহ আটক ৪

সিংড়া ৫ম পর্যায়ের ২য় ধাপে ৬০টি গৃহ পাচ্ছেন ভূমিহীন ও গৃহহীন পরিবার

আমিনুল হক সিংড়া,(নাটোর) প্রতিনিধি:
  • আপলোডের সময় : রবিবার, ৯ জুন, ২০২৪

মুজিববর্ষে একজন মানুষও গৃহহীন থাকবে না-মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনা বাস্তবায়নে দেশের সকল ভূমিহীন ও গৃহহীন মানুষের বাসস্থান নিশ্চিতকল্পে একক গৃহ নির্মাণ কার্যক্রম চলমান রয়েছে। নাটোর জেলার সিংড়া উপজেলায় মোট ২০৭৩ টি ভূমিহীন ও গৃহহীন পরিবার রয়েছে। এর মধ্যে ১ম, ২য়, ৩য়, ৪র্থ পর্যায় এবং ৫ম পর্যায়ের (১ম ধাপে) মোট ২০১৩ টি গৃহ নির্মিত হয়েছে। এরই ধারাবাহিকতায় মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগামী ১১ জুন ২০২৪ তারিখে সিংড়া উপজেলায় ৫ম পর্যায়ের (২য় ধাপে) নির্মিত ৬০ টি গৃহ শুভ উদ্বোধন করবেন। এর মধ্যে (২০ টি গৃহ হরিজন পল্লী, সিংড়া পৌর এলাকার বালুভরা মৌজায় এবং ৪০ টি গৃহ ডাহিয়া ইউনিয়নের পিপলশন আশ্রয়ণ প্রকল্পের পুরাতন/জরাজীর্ণ ব্যারাক অপসারণ করে নির্মাণ করা হয়েছে এবং পূর্বে জরাজীর্ণ ব্যারাকে বসবাসরতদের মধ্যে বন্টন করা হচ্ছে। উদ্বোধনী অনুষ্ঠানটি সিংড়া উপজেলা পরিষদ হলরুম এ সকাল ৯ ঘটিকা শুরু হবে।

রবিবার (৯ জুন) বিকাল চারটায় উপজেলা পরিষদ প্রশাসনিক হল রুমে উপজেলা প্রশাসনের আয়োজনে প্রেস ব্রিফিংয়ে এসব তথ্য নিশ্চিত করেন সিংড়া উপজেলা নির্বাহী অফিসার হা-মিম তাবাসসুম প্রভা।

এ সময় উপস্থিত ছিলেন সিংড়া উপজেলার সহকারী কমিশনার ভূমি বোরহান উদ্দিন মিঠু, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আল আমিন হোসেন।

দয়া করে শেয়ার করুন

এই ক্যাটাগরীর আরো খবর..