বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০২:১১ অপরাহ্ন , ই-পেপার
শিরোনামঃ
লোহাগড়া পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জাকির হোসেন গ্রেপ্তার আদালত প্রাঙ্গণে ‘জয় বাংলা’ স্লোগান, আইভীর আইনজীবীসহ গ্রেফতার ৩ নরসিংদীতে বৃদ্ধা হত্যা মামলার রহস্য উদঘাটন, এসআই ইউসুফকে পুরস্কৃত কুষ্টিয়ায় খোকসা থানা পুলিশের অভিযানে ৩ মাদকসেবী গ্রেপ্তার: কারাদণ্ড ও অর্থদণ্ড প্রদান ড. ইউনূসকে হেনস্তার দায় খলিলুরকে নিতে হবে: নাহিদ খোকসায় বিশেষ অভিযানে আওয়ামী লীগ নেতাসহ গ্রেপ্তার ৭, মাদকসেবীদের কারাদণ্ড নিউইয়র্ক বিমানবন্দরে ড. ইউনূসকে হেনস্তার ঘটনায় ব্যবস্থা নেবে সরকার লোহাগড়ায় শারদীয় দুর্গাপূজা উদযাপন উপলক্ষ্যে প্রস্তুতিমুলক সভা খোকসায় গাঁজাসহ শীর্ষ মাদক ব্যবসায়ী মিন্টু গ্রেফতার গরুর মাংসের দাম ২৫০ টাকা করার দাবি, সরকারকে লিগ্যাল নোটিশ

সিংড়ায় ফেসবুকে মহানবীকে নিয়ে কটূক্তির অভিযোগে এক যুবক গ্রেপ্তার

আমিনুল হক সিংড়া,(নাটোর) প্রতিনিধি:
  • আপলোডের সময় : সোমবার, ১৭ মার্চ, ২০২৫

নাটোরের সিংড়ায় ফেসবুকে মহানবীকে (সা.) নিয়ে কটুক্তি করায় সাকিবুল হাসান স্বচ্ছ নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল রোববার দিবাগত রাতে সাকিবুলকে নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার সাকিবুল হাসান স্বচ্ছ উপজেলার রামানন্দ খাজুরা ইউনিয়নের সোয়াইর গ্রামের আমিনুল ইসলামের ছেলে। তিনি ফেসবুকে মহানবীকে (সা.) নিয়ে কটুক্তি করে পোস্ট করায় উত্তেজিত এলাকাবাসী সাকিবুল হাসান স্বচ্ছর কঠোর শাস্তির দাবিতে থানায় বিক্ষোভ করে। পরে পুলিশ পরিস্থিতি স্বাভাবিক করে।

সিংড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আসমাউল হক জানান, সাকিবুল হাসান স্বচ্ছ একজন ইসলাম ধর্মবিরোধী মানুষ। তিনি বিভিন্ন সময় ইসলাম ধর্মবিরোধী উস্কানিমূলক কথাবার্তা বলেন। গত ১৪ মার্চ সাকিবুল শাহবাগে আন্দোলন নিয়ে ফেসবুকে স্ট্যাটাস দেন ও কমেন্টে নবীকে নিয়ে কটুক্তি করেন। বিষয়টি নিয়ে স্থানীয়রা তাঁকে নিষেধ করেও কোনো সমাধান হয়নি। পরে স্থানীয়রা সাকিবুল হাসান স্বচ্ছর দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে থানায় বিক্ষোভ করেন।

পুলিশ আরও জানায়, ক্ষুব্ধ এলাকাবাসীর মধ্যে তিনজন স্বচ্ছ ও তাঁর বোন উম্মে আমারা ইসলাম সুখির বিরুদ্ধে থানায় একটি অভিযোগ করেন। অভিযোগের পর পুলিশ সাকিবুল হাসান স্বচ্ছর বাড়ি থেকে তাঁকে গ্রেপ্তার করে। এ সময় থানায় অবস্থান করা মানুষজন সাকিবুল হাসান স্বচ্ছর কঠোর শাস্তির দাবি করে স্লোগান দেয়। পরে পুলিশ বিক্ষোভকারীদের আশ্বাস দিলে তাঁরা থানা থেকে চলে যায়।

দয়া করে শেয়ার করুন

এই ক্যাটাগরীর আরো খবর..