বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ০৭:৪০ অপরাহ্ন , ই-পেপার
শিরোনামঃ
আদালত প্রাঙ্গণে ‘জয় বাংলা’ স্লোগান, আইভীর আইনজীবীসহ গ্রেফতার ৩ নরসিংদীতে বৃদ্ধা হত্যা মামলার রহস্য উদঘাটন, এসআই ইউসুফকে পুরস্কৃত কুষ্টিয়ায় খোকসা থানা পুলিশের অভিযানে ৩ মাদকসেবী গ্রেপ্তার: কারাদণ্ড ও অর্থদণ্ড প্রদান ড. ইউনূসকে হেনস্তার দায় খলিলুরকে নিতে হবে: নাহিদ খোকসায় বিশেষ অভিযানে আওয়ামী লীগ নেতাসহ গ্রেপ্তার ৭, মাদকসেবীদের কারাদণ্ড নিউইয়র্ক বিমানবন্দরে ড. ইউনূসকে হেনস্তার ঘটনায় ব্যবস্থা নেবে সরকার লোহাগড়ায় শারদীয় দুর্গাপূজা উদযাপন উপলক্ষ্যে প্রস্তুতিমুলক সভা খোকসায় গাঁজাসহ শীর্ষ মাদক ব্যবসায়ী মিন্টু গ্রেফতার গরুর মাংসের দাম ২৫০ টাকা করার দাবি, সরকারকে লিগ্যাল নোটিশ শিল্পকলা একাডেমির সামনে থেকে আয়াসসহ আটক ৪

সিংড়ায় ভোক্তা-অধিকারের অভিযানে তিন প্রতিষ্ঠান কে জরিমানা 

আমিনুল হক  সিংড়া,নাটোর প্রতিনিধি : 
  • আপলোডের সময় : শনিবার, ১৮ মে, ২০২৪
নাটোরের সিংড়ায় তিনটি প্রতিষ্ঠানে  অভিযান পরিচালনা করে মোট ১৩ হাজার  টাকা জরিমানা করেছেন জাতীয়  ভোক্তা-অধিকার সংরক্ষণ।
১৮ মে শনিবার সকাল হতে দুপুর পর্যন্ত  জাতীয় ভোক্তা -অধিকার সংরক্ষণ অধিদপ্তর নাটোর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক জনাব, মোঃ মেহেদী হাসান তানভীর উক্ত অভিযান পরিচালনা করেন।
বাণিজ্য মন্ত্রণালয়ের তত্ত্বাবধানে জাতীয় ভোক্তা -অধিকার সংরক্ষণ অধিদপ্তর এর মহাপরিচালক মহোদয়ের অর্পিত ক্ষমতাবলে, জেলা প্রশাসক জনাব আবু নাছের ভূঁঞা ও সিংড়া উপজেলা নির্বাহী অফিসার হা-মীম তাবাসসুম প্রভা ‘র সার্বিক সহায়তায় জাতীয় ভোক্তা -অধিকার সংরক্ষণ অধিদপ্তর নাটোর জেলা কার্যালয় কর্তৃক  নাটোর জেলার সিংড়া  উপজেলায় ধুলিয়াডাঙ্গা বাজারে  পরিচালনা করেন।
প‌রিচা‌লিত অ‌ভিযা‌নে ভোক্তা-অ‌ধিকার সংরক্ষণ আইন, ২০০৯ এর বি‌ভিন্ন ধারায় প্রশাস‌নিক ব্যবস্থায় সিংড়া উপজেলার ধুলিয়াডাঙ্গা বাজার এলাকায় অবস্থিত মল্লিকা ফার্মেসীকে  (স্বত্বাধিকারীঃ মো: রাকিবুল ইসলাম) ৫১ ধারায় মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রয়ের উদ্দেশ্য সংরক্ষণ   করার অপরাধে ১০ হাজার টাকা,  একই বাজার এলাকায় অবস্থিত সামাদ ফার্মেসীকে (স্বত্বাধিকারী: সাব্বির আহমেদ) ৩৭ ধারায় ফিজিশিয়ান স্যাম্পল বিক্রয়ের উদ্দেশ্য সংরক্ষণ করার অপরাধে ২ হাজার টাকা, ও  তারেক স্টোরকে (স্বত্বাধিকারী: তারেক) আমদানিকারকের স্টিকারবিহীন কসমেটিক্স সামগ্রী  বিক্রয়ের উদ্দেশ্যে সংরক্ষণ করার অপরাধে ৩৭ ধারায় ১ হাজার টাকাসহ সর্বমোট ১৩ হাজার টাকা জরিমানা আরোপ ও আদায় করা হয়।
নাটোর জেলার আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর  একটি চৌকশ ব্যাটালিয়ান টিমের সহায়তায় উপর্যুক্ত অ‌ভিযা‌নটি প‌রিচালনা করা হয়।
জাতীয় ভোক্তা-অ‌ধিকার সংরক্ষণ অ‌ধিদপ্তর, নাটোর জেলা কার্যাল‌য়ের সহকারী প‌রিচালক জনাব মোঃ মেহেদী হাসান তানভীর উক্ত অ‌ভিযান প‌রিচালনা ক‌রেন।
জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

দয়া করে শেয়ার করুন

এই ক্যাটাগরীর আরো খবর..