রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ১১:২১ অপরাহ্ন , ই-পেপার
শিরোনামঃ
বকশীগঞ্জে দুই ইটভাটাকে ২ লাখ ৫ হাজার টাকা জরিমানা নিবন্ধন ছাড়া কেউ জার্নালিজম করতে পারবে না : জাহেদ উর রহমান পদ্মা সেতুর জাজিরা প্রান্তে আ.লীগ-বিএনপি সংঘর্ষ, নিহত ২ দাঁড়িয়ে থাকা প্রাইভেটকারে আগুন, অল্পের জন্য রক্ষা পেলেন চালক গোপালগঞ্জ হয়ে পদ্মা সেতু দিয়ে খুলনা-ঢাকা রুটে বাস চলাচল বন্ধ লোহাগাড়ায় অভিযানে ৩টি বালিমাটি ভর্তি ড্রাম ট্রাক জব্দ, পুলিশের হাতে আরও ১টি বকশীগঞ্জে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ পালিত বন্যহাতির আক্রমণে ক্ষতিগ্রস্তদের মাঝে ২ লাখ ৫০ হাজার টাকার অনুদানের চেক বিতরণ রায়পুর সরকারি ডিগ্রি কলেজে নবীনবরণ অনুষ্ঠান সম্পন্ন। লোহাগাড়ায় আল কুরআনুল কারীম ইনস্টিটিউটের তিন কৃতি হাফেজকে সংবর্ধনা

সিংড়া বৈদ্যুতিক শর্ট সার্কিটের আগুনে ১৩টি দোকান ভূস্মীভূত 

আমিনুল হক  সিংড়া(নাটোর)প্রতিনিধিঃ 
  • আপলোডের সময় : শুক্রবার, ২৬ এপ্রিল, ২০২৪
নাটোরের সিংড়ায় সিংড়া বাজারে নবীন সুপার মার্কেট স্বর্ণকার পট্টিতে বৈদ্যুতিক শর্ট সার্কিটের আগুন লেগে স্বর্ণের সহ মোট ১৩ টি দোকানের মালামাল ও সরঞ্জাম পুড়ে ছাই হয়ে গেছে।
বৃহস্পতিবার রাত (২৬ এপ্রিল) আনুমানিক আড়াইটার দিকে বৈদ্যুতিক শর্ট সার্কিটের আগুন লেগে আগুনের সূত্রপাত ঘটে। আগুনের শিখা ও ধোঁয়ার গন্ধে আশপাশের বাসা বাড়িতে বসবাসরত মানুষেরা টের পেয়ে সঙ্গে সঙ্গে সিংড়া অগ্নি নির্বাপক (ফ্যায়ার সার্ভিস)অফিসে ফোন দেয়। খবর পেয়ে  ফ্যায়ার সার্ভিসের দমকল বাহিনী এসে এক ঘন্টার অধিক সময়ের চেষ্টায় অগ্নিকাণ্ড নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। অগ্নিকাণ্ডের ঘটনায় নবীন সুপার মার্কেটের আনুমানিক ৫০ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করেন দোকানিরা।
শুক্রবার সকালে পুড়ে যাওয়ার দোকান পরিদর্শন এবং ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের সাথে সাক্ষাৎ করেন সিংড়া উপজেলা নির্বাহী অফিসার হা-মীম তাবাসসুম প্রভা।
আগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত দোকানিরা হলেন, সরকার জুয়েলার্স, জয় গুরু জুয়েলার্স, গৌরি জুয়েলার্স,  লোকনাথ জুয়েলার্স, গিতাশ্রী জুয়েলার্স,  ইসলাম ইলেকট্রিক, রেজাউল ইলেকট্রিক, দড়ির গুদাম সহ অন্যান্য আরও ৫টি দোকানে আংশিক ক্ষতি হয়েছে বলে জানান তারা।

দয়া করে শেয়ার করুন

এই ক্যাটাগরীর আরো খবর..