রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ১২:৪৬ অপরাহ্ন , ই-পেপার
শিরোনামঃ
পুলিশের বিশেষ ইউনিট গঠন, সারাদেশে চলবে বিশেষ অভিযান ১১ দলের ঘোষিত ৫ সেপ্টেম্বরের চট্টগ্রামে লংমার্চ সফল করতে  উত্তর জেলা জামায়াতের  দায়িত্বশীল সমাবেশ। নেপালে আকস্মিক বন্যা–ভূমিধসে নিহত বেড়ে ১৫৭, এখনো নিখোঁজ ৪০৩ জন গোয়ালন্দে যথাযোগ্য মর্যাদায় পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপন মান্নান হত্যা মামলায় সন্দেহভাজনদের নাম অন্তর্ভুক্ত না করার প্রতিবাদে সংবাদ সম্মেলন।  গোয়ালন্দে ঘরের ভেতর যুবককে গলা কে’টে হ’ত্যা ফটিকছড়ি উত্তর উপজেলা সদর নিয়ে আন্দোলন,  পাশে দাড়িয়েছেন সাবেক বিচারপতি ফয়সাল মাহমুদ ফয়েজী। জকসুর উদ্যোগে জবি মেডিকেল সেন্টারে যুক্ত হচ্ছে ১৩ আধুনিক যন্ত্র রাশিয়ার দুই আন্তর্জাতিক আয়োজনে পুতিনের আমন্ত্রণ পেলেন সাবেক জবি শিক্ষার্থী শিফা হালদা রক্ষায় আপস নয়, বালি-মাটি উত্তোলন বন্ধের হুঁশিয়ারি: এমপি সরোয়ার আলমগীর

সাতক্ষীরায় নানা কর্মসূচির মধ্যদিয়ে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন 

এস এম হাফিজুর রহমান সাতক্ষীরা
  • আপলোডের সময় : মঙ্গলবার, ২৬ মার্চ, ২০২৪
 যথাযোগ্য মর্যাদা, বিনম্র শ্রদ্ধা আর ভালোবাসায় নানা কর্মসূচির মধ্যদিয়ে সাতক্ষীরায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপিত হয়েছে। দিবসটি উপলক্ষ্যে মঙ্গলবার প্রত্যুষে শহীদ আব্দুর রাজ্জাক পার্কে ৩১ বার তোপর ধ্বনীর মাধ্যমে দিবসটির শুভ সূচনা করা হয়। এরপর সকাল ৭ টায় শহরের খুলনা রোড মোড়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পন করা হয়। সকাল ৮টায় জেলা প্রশাসক মোহাম্মদ হুমায়ুন কবির ও পুলিশ সুপার মোহাম্মদ মতিউর রহমান সিদ্দিকী সাতক্ষীরা ষ্টেডিয়ামে আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলন করেন এবং বেলুন ও ফেস্টুন উড়িয়ে দেন। পরে পুলিশ, বিএনসিসি ও বিভিন্ন স্কুল-কলেজের ছাত্র-ছাত্রীদের সমম্বয়ে দৃষ্টি নন্দন মার্চপাস্ট ও ডিসপ্লে অনুষ্ঠিত হয়। এরপর সাতক্ষীরা সদর হাসপাতালে রক্তদান কর্মসুচিরর উদ্বোধন করা হয়। সকাল
১১টায় শহীদ আব্দুর রাজ্জাক পার্কে বীর মুক্তিযোদ্ধা শহীদ আব্দুর রাজ্জাকসহ বিভিন্ন শহীদ মুক্তিযোদ্ধাদের কবর জিয়ারত করা হয়। এরপর জেলা শিল্প কলা একাডেমীতে বীর মুক্তিযোদ্ধা ও তাদের পরিবারের সদস্যদের সম্মাননা প্রদান, আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান, পুরষ্কার
বিতরনী ও মুক্তিযোদ্ধা বিষয়ক প্রমাণ্য চলচিত্র প্রদর্শন করা হয়। এরপর এক একে শহীদ মুক্তিযোদ্ধাদের রুহের মাগফেরাত কামনায় সকল ধর্মীয়
উপসানলয়ে বিশেষ প্রার্থনা, মহান মুক্তিযোদ্ধাদের উপর প্রমান্য চলচিত্র প্রদর্শনী, কারাগার, হাসপাতাল, সরকারী শিশু সদন ও এতিম খানায় উন্নত মানের খাবার পরিবেশন করা হয়। এরপর মহিলা ক্রীড়া সংস্থা ও লেডিস ক্লাবের উদ্যেগে সরকারী বালিকা বিদ্যালয়ে আলোচনাসভা ও
ক্রীড়া অনুষ্ঠনের আয়োজন করা হয়। সন্ধ্যায় জেলার গুরুত্বপূর্ণ স্থান, স্থাপনা, ভবন ও প্রধান প্রধান সড়কে আলোকসজ্জা ও সাজসজ্জাকরনের
ব্যবস্থা করা হয়।

দয়া করে শেয়ার করুন

এই ক্যাটাগরীর আরো খবর..