শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ০১:৫১ পূর্বাহ্ন , ই-পেপার
শিরোনামঃ
খোকসায় ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ী গ্রেফতার, বিজ্ঞ আদালতে প্রেরণ লোহাগড়া পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জাকির হোসেন গ্রেপ্তার আদালত প্রাঙ্গণে ‘জয় বাংলা’ স্লোগান, আইভীর আইনজীবীসহ গ্রেফতার ৩ নরসিংদীতে বৃদ্ধা হত্যা মামলার রহস্য উদঘাটন, এসআই ইউসুফকে পুরস্কৃত কুষ্টিয়ায় খোকসা থানা পুলিশের অভিযানে ৩ মাদকসেবী গ্রেপ্তার: কারাদণ্ড ও অর্থদণ্ড প্রদান ড. ইউনূসকে হেনস্তার দায় খলিলুরকে নিতে হবে: নাহিদ খোকসায় বিশেষ অভিযানে আওয়ামী লীগ নেতাসহ গ্রেপ্তার ৭, মাদকসেবীদের কারাদণ্ড নিউইয়র্ক বিমানবন্দরে ড. ইউনূসকে হেনস্তার ঘটনায় ব্যবস্থা নেবে সরকার লোহাগড়ায় শারদীয় দুর্গাপূজা উদযাপন উপলক্ষ্যে প্রস্তুতিমুলক সভা খোকসায় গাঁজাসহ শীর্ষ মাদক ব্যবসায়ী মিন্টু গ্রেফতার

ঈদগাঁও গ্যাস সিলিন্ডার থেকে আগুন লেগে দোকান পুড়ে ছারখার।

আনাছুল হক, ঈদগাঁও (কক্সবাজার) প্রতিনিধি। 
  • আপলোডের সময় : বুধবার, ২০ মার্চ, ২০২৪

কক্সবাজারের ঈদগাঁও উপজেলার ঈদগাঁও গরুবাজার  নামক স্থানে গ্যাস সিলিন্ডার  থেকে আগুন লেগে দুইটি দোকান ঘর পুড়ে যাওয়ার ঘটনা ঘটেছে। বুধবার দুপুর ২.৩০ নাগাদ ঘটনাটি ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায় পুড়ে যাওয়া  দোকান ঘর দুটি শাহজাহান নামের এক ব্যক্তির । আরো জানা যায় দোকান ঘরগুলো মধ্যে একটি হলো বেড়িং এর দোকান এবং অপরটি টং দোকান।

এই অগ্নিকাণ্ড ঘটার পরপরই পুরো  স্টেশন জুড়ে জ্যাম হয়ে যায়। পরবর্তীতে ঈদগাঁও ট্রাফিক জোনের পুলিশ এবং ঈদগাহ থানা পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে জ্যাম নিয়ন্ত্রণ আনে।

দোকানের মালিক জানান, “ইফতার সামগ্রী তৈরি করার জন্য যখন তিনি চুলায় আগুন দেন ঠিক সেই মুহূর্তে অগ্নিকাণ্ডের ঘটনাটি ঘটে। “

 

প্রত্যক্ষদর্শী সোহেল মাহমুদ রোহান জানান,

“ঈদগাঁওতে একটি ফায়ার স্টেশন না থাকার কারণে প্রচুর ক্ষতির সম্মুখীন হচ্ছে ঈদগাঁও উপজেলাবাসী। যদি ঈদগাঁওতে একটি ফায়ার স্টেশন থাকতো তাহলে দুর্ভাগ্যবশত  যে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে তার ক্ষতিপূরণ অনেকাংশে কমিয়ে আনা যেত। “

 

আগুন লাগার খবর পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হয় রামু ফায়ার সার্ভিসের একটি টিম।

রামু ফায়ার সার্ভিসের টিম লিডার সুমেন বড়ুয়া প্রতিবেদককে জানান,

“খবর পাওয়ার ২৫ মিনিটের মধ্যে আমরা ঘটনাস্থলে উপস্থিত হয়েছি এবং স্থানীয়দের সহযোগিতায় আমরা আগুন নিয়ন্ত্রণে সক্ষম হয়েছি। “

 

সরজমিন পর্যবেক্ষণ করে দেখা যায়, পুড়ে যাওয়া দোকানের সামনে রয়েছে একটি বিশাল গাছ। সেই গাছে বাসা বেধেছিল শালিক পাখির দল।

অগ্নিকাণ্ডের ঘটনায় শালিক পাখির দুটি বাচ্চাও পুড়ে ছারখার হয়ে গিয়েছে।

দয়া করে শেয়ার করুন

এই ক্যাটাগরীর আরো খবর..