বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ০৭:৪১ অপরাহ্ন , ই-পেপার
শিরোনামঃ
আদালত প্রাঙ্গণে ‘জয় বাংলা’ স্লোগান, আইভীর আইনজীবীসহ গ্রেফতার ৩ নরসিংদীতে বৃদ্ধা হত্যা মামলার রহস্য উদঘাটন, এসআই ইউসুফকে পুরস্কৃত কুষ্টিয়ায় খোকসা থানা পুলিশের অভিযানে ৩ মাদকসেবী গ্রেপ্তার: কারাদণ্ড ও অর্থদণ্ড প্রদান ড. ইউনূসকে হেনস্তার দায় খলিলুরকে নিতে হবে: নাহিদ খোকসায় বিশেষ অভিযানে আওয়ামী লীগ নেতাসহ গ্রেপ্তার ৭, মাদকসেবীদের কারাদণ্ড নিউইয়র্ক বিমানবন্দরে ড. ইউনূসকে হেনস্তার ঘটনায় ব্যবস্থা নেবে সরকার লোহাগড়ায় শারদীয় দুর্গাপূজা উদযাপন উপলক্ষ্যে প্রস্তুতিমুলক সভা খোকসায় গাঁজাসহ শীর্ষ মাদক ব্যবসায়ী মিন্টু গ্রেফতার গরুর মাংসের দাম ২৫০ টাকা করার দাবি, সরকারকে লিগ্যাল নোটিশ শিল্পকলা একাডেমির সামনে থেকে আয়াসসহ আটক ৪

সেনা কর্মকর্তা নিহতের ঘটনায় এবি পার্টির শোক  

বিশেষ প্রতিনিধি
  • আপলোডের সময় : মঙ্গলবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৪

সেনা কর্মকর্তা নিহতের ঘটনায় এবি পার্টির শোক

কক্সবাজারের চকরিয়ায় যৌথবাহিনীর অভিযানের সময় তরুন সেনাকর্মকর্তা লেফটেন্যান্ট তানজিম ছরোয়ার নির্জন নিহত হওয়ার ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন এবি পার্টির আহবায়ক এএফএম সোলায়মান চৌধুরী ও সদস্যসচিব মজিবুর রহমান মঞ্জু। এক শোকবার্তায় নেতৃবৃন্দ বলেন, সন্ত্রাস নির্মূল ও দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে দেশব্যাপী অভিযান চালাচ্ছে যৌথবাহিনী। তারই অংশ হিসেবে কক্সবাজারের চকরিয়ার ডুলাহাজরায় ডাকাতির খবর পেয়ে অভিযান চালায় সেনাবাহিনীর একটি টহল দল। এ সময় সন্ত্রাসীদের হামলায় নিহত হয়েছেন সেনাবাহিনীর তরুণ কর্মকর্তা লেফটেন্যান্ট তানজিম ছারোয়ার নির্জন। তার বয়স ২৩ বছর। মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) ভোররাত আনুমানিক চারটার দিকে ডাকাতবিরোধী অভিযান পরিচালনাকালে তার ঘাড়ে ছুরিকাঘাত করা হয়। পরে রক্তক্ষরণে মারা যান এই এই কর্মকর্তা। এই ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে যৌথবাহিনীর অভিযান আরো জোরদার করার আহবান জানান নেতৃবৃন্দ। সেই সাথে তাঁরা নিহতের পরিবারের প্রতি গভীর শোক ও সমবেদনা জানান। তাঁরা শহীদ সেনাকর্মকর্তার রুহের মাগফেরাত কামনা করেন।

 

দয়া করে শেয়ার করুন

এই ক্যাটাগরীর আরো খবর..