রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ১২:৪৬ অপরাহ্ন , ই-পেপার
শিরোনামঃ
পুলিশের বিশেষ ইউনিট গঠন, সারাদেশে চলবে বিশেষ অভিযান ১১ দলের ঘোষিত ৫ সেপ্টেম্বরের চট্টগ্রামে লংমার্চ সফল করতে  উত্তর জেলা জামায়াতের  দায়িত্বশীল সমাবেশ। নেপালে আকস্মিক বন্যা–ভূমিধসে নিহত বেড়ে ১৫৭, এখনো নিখোঁজ ৪০৩ জন গোয়ালন্দে যথাযোগ্য মর্যাদায় পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপন মান্নান হত্যা মামলায় সন্দেহভাজনদের নাম অন্তর্ভুক্ত না করার প্রতিবাদে সংবাদ সম্মেলন।  গোয়ালন্দে ঘরের ভেতর যুবককে গলা কে’টে হ’ত্যা ফটিকছড়ি উত্তর উপজেলা সদর নিয়ে আন্দোলন,  পাশে দাড়িয়েছেন সাবেক বিচারপতি ফয়সাল মাহমুদ ফয়েজী। জকসুর উদ্যোগে জবি মেডিকেল সেন্টারে যুক্ত হচ্ছে ১৩ আধুনিক যন্ত্র রাশিয়ার দুই আন্তর্জাতিক আয়োজনে পুতিনের আমন্ত্রণ পেলেন সাবেক জবি শিক্ষার্থী শিফা হালদা রক্ষায় আপস নয়, বালি-মাটি উত্তোলন বন্ধের হুঁশিয়ারি: এমপি সরোয়ার আলমগীর

সাতক্ষীরায় আন্তর্জাতিক নারী দিবস ২০২৪  উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত

এস এম হাফিজুর রহমান, সাতক্ষীরা প্রতিনিধি:
  • আপলোডের সময় : শুক্রবার, ৮ মার্চ, ২০২৪
  “নারীর  সমঅধিকার, সমসুযোগ এগিয়ে  নিতে হোক বিনিয়োগ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে সাতক্ষীরায় আন্তর্জাতিক নারী দিবস ২০২৪
উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার ৮ই মার্চ  সকাল সাড়ে ৯ টায় জেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজনে সাতক্ষীরা শহীদ আব্দুর রাজ্জাক পার্কে বেলুন ও ফেস্টুন উড়িয়ে নারী দিবসের উদ্বোধন  করেন অতিথিবৃন্দ। পরে এক বর্ণাঢ্য র‌্যালী বের হয়। র‌্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে জেলা শিল্পকলাকলা একাডেমি মিলনায়তনে আলোচনা সভায় মিলিত হয় ।
অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক)  মো. সরোয়ার হোসেন এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য লাইলা পারভীন সেঁজুতি। অনুষ্ঠানের শুরুতে শুভেচ্ছা বক্তব্য রাখেন মহিলা বিষয়ক  অধিদপ্তরের উপ-পরিচালক কে এম শফিউল আযম। বিশেষ অতিথির বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার ( ক্রাইম এন্ড অপস)  মো. আমিনুর রহমান, জাতীয় মহিলা সংস্থা সাতক্ষীরা জেলা শাখার চেয়ারম্যান জ্যোৎস্না আরা। এসময় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন , সাতক্ষীরা সরকারি  মহিলা কলেজের সাবেক অধ্যক্ষ আব্দুল হামিদ, জেলা আওয়ামীলীগের সহসভাপতি সাহানা মহিদ বুলু, প্রোগ্রাম অফিসার ( ওসিসি) আব্দুল হাই সিদ্ধিকী, নারী নেত্রী ফরিদা আক্তার বিউটি।
সফল উদ্যোক্তা ফাতেমা আক্তার, ফাতেমা খাতুন। আলোচনা সভা শেষে সফল উদ্যোক্তা হিসেবে ১ জন নারীকে সেলাই মেশিন ও দুই জন নারীকে ক্রেস্ট প্রদান করা হয়।
সমগ্র অনুষ্ঠান পরিচালনা করেন মহিলা বিষয়ক অধিদপ্তরের জেলা প্রোগ্রাম অফিসার ফাতেমা জোহরা।

দয়া করে শেয়ার করুন

এই ক্যাটাগরীর আরো খবর..