সোমবার, ৩১ অগাস্ট ২০২৬, ০৩:৫৬ পূর্বাহ্ন , ই-পেপার
শিরোনামঃ
জবিতে এআই-আইটি উৎসব, ২০ বিশ্ববিদ্যালয়ের তরুণ উদ্ভাবকদের মিলনমেলা ফটিকছড়ি উত্তর উপজেলা”প্রেসক্লাবের মতবিনিময় সভা অনুষ্ঠিত। পুলিশের বিশেষ ইউনিট গঠন, সারাদেশে চলবে বিশেষ অভিযান ১১ দলের ঘোষিত ৫ সেপ্টেম্বরের চট্টগ্রামে লংমার্চ সফল করতে  উত্তর জেলা জামায়াতের  দায়িত্বশীল সমাবেশ। নেপালে আকস্মিক বন্যা–ভূমিধসে নিহত বেড়ে ১৫৭, এখনো নিখোঁজ ৪০৩ জন গোয়ালন্দে যথাযোগ্য মর্যাদায় পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপন মান্নান হত্যা মামলায় সন্দেহভাজনদের নাম অন্তর্ভুক্ত না করার প্রতিবাদে সংবাদ সম্মেলন।  গোয়ালন্দে ঘরের ভেতর যুবককে গলা কে’টে হ’ত্যা ফটিকছড়ি উত্তর উপজেলা সদর নিয়ে আন্দোলন,  পাশে দাড়িয়েছেন সাবেক বিচারপতি ফয়সাল মাহমুদ ফয়েজী। জকসুর উদ্যোগে জবি মেডিকেল সেন্টারে যুক্ত হচ্ছে ১৩ আধুনিক যন্ত্র

মর্গের মেঝেতে পড়ে থাকা মৃত শিশুটির পরিচয় মিলেছে।

স্টাফ রিপোর্টার।
  • আপলোডের সময় : শনিবার, ২ মার্চ, ২০২৪

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গের মেঝেতে বিবর্ণ পুতুলের মতো পড়ে থাকা মৃত শিশুটির পরিচয় মিলেছে।

গত বৃহস্পতিবার (২৯ ফেব্রুয়ারি) রাতে রাজধানীর বেইলি রোডের গ্রিন কোজি ভবনে মা-বাবার সঙ্গে গিয়েছিল শিশুটি। আগুনে প্রাণ গেছে তিনজনেরই। শুক্রবার (১ মার্চ) রাতে শিশুটির মরদেহ শনাক্ত করেছেন তার নানা মুক্তার আলম হেলালি।

জানা যায়, নিহত তিন বছরের শিশুটির নাম ফাইরুজ কাশেম জামিরা। মায়ের নাম মেহেরুন নিসা জাহান হেলালি (২৪) এবং বাবা শাহজালাল উদ্দিন (৩৪)।

মেয়ে, জামাতা ও নাতনির মরদেহ শনাক্তের পর মুক্তার আলম হেলালি জানান, জামাতা শাহজালাল উদ্দিন সহকারী রাজস্ব কর্মকর্তা ছিলেন। কেরানীগঞ্জের পানগাঁও কার্যালয়ে শুল্ক বিভাগে তিনি কর্মরত ছিলেন।

স্ত্রী–সন্তান নিয়ে বসবাস করতেন রাজধানীর বসুন্ধরা রিভারভিউ এলাকায়। তিন দিনের ছুটিতে ওদের খাগড়াছড়ি বেড়াতে যাওয়ার কথা ছিল। মুঠোফোনে দীর্ঘ সময় ওদের খুঁজে না পেয়ে পরে হাসপাতালে যান।

প্রসঙ্গত, গত বৃহস্পতিবার (২৯ ফেব্রুয়ারি) রাত পৌনে ১০টায় বেইলি রোডের গ্রিন কজি কটেজ নামের আটতলা ভবনটিতে আগুন লাগে। এতে ৪৬ জন নিহত হয়েছে।

দয়া করে শেয়ার করুন

এই ক্যাটাগরীর আরো খবর..