শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ০১:৫২ পূর্বাহ্ন , ই-পেপার
শিরোনামঃ
খোকসায় ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ী গ্রেফতার, বিজ্ঞ আদালতে প্রেরণ লোহাগড়া পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জাকির হোসেন গ্রেপ্তার আদালত প্রাঙ্গণে ‘জয় বাংলা’ স্লোগান, আইভীর আইনজীবীসহ গ্রেফতার ৩ নরসিংদীতে বৃদ্ধা হত্যা মামলার রহস্য উদঘাটন, এসআই ইউসুফকে পুরস্কৃত কুষ্টিয়ায় খোকসা থানা পুলিশের অভিযানে ৩ মাদকসেবী গ্রেপ্তার: কারাদণ্ড ও অর্থদণ্ড প্রদান ড. ইউনূসকে হেনস্তার দায় খলিলুরকে নিতে হবে: নাহিদ খোকসায় বিশেষ অভিযানে আওয়ামী লীগ নেতাসহ গ্রেপ্তার ৭, মাদকসেবীদের কারাদণ্ড নিউইয়র্ক বিমানবন্দরে ড. ইউনূসকে হেনস্তার ঘটনায় ব্যবস্থা নেবে সরকার লোহাগড়ায় শারদীয় দুর্গাপূজা উদযাপন উপলক্ষ্যে প্রস্তুতিমুলক সভা খোকসায় গাঁজাসহ শীর্ষ মাদক ব্যবসায়ী মিন্টু গ্রেফতার

ঈগল বাস ও কভার ভ্যান এর মুখোমুখি সংঘর্ষে প্রাণ গেল ৩ জনের, আহত ১১

মোরশেদ আলম,চকরিয়া (কক্সবাজার) প্রতিনিধি:
  • আপলোডের সময় : বৃহস্পতিবার, ৮ ফেব্রুয়ারী, ২০২৪
 চট্টগ্রাম কক্সবাজার মহাসড়কের চকরিয়ার হারবাং এলাকায় যাত্রীবাহি ঈগল পরিবহনের বাস ও স্কয়ার ফার্মাস্টিক্যালের ঔষধ সরবরহকারী কাভার্ড ভ্যানের মুখোমুখি সংঘর্ষে নারীসহ ৩জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরো ১১জন।
বৃহস্পতিবার (৮ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১০ টার দিকে চকরিয়া উপজেলার হারবাং ইউনিয়নের ‘আরএফএল’ ডিপোর সামনের মহাসড়কে এ দূর্ঘটনা ঘটে। এ ঘটনায় নিহতরা হলেন- পালাকাটা ২নম্বর ওয়ার্ড এলাকার আব্দুল আলীর মেয়ে রুবিদা আক্তার (২৬), চন্দনাইশের হাশিমপুর এলাকার কবির আহমেদের ছেলে বশির মিয়া (৩৫) ও লোহাগাড়া হামজারপাড়া এলাকার মৃত নুরুল মেস্ত্রীর ছেলে আব্দু শুক্কুর মুন্না (৪৫)। এমনটিই নিশ্চিত করেছেন চিরিংগা হাইওয়ে থানার এএসআই জসিম উদ্দিন।
এই বিষয়ে চিরিংগা হাইওয়ে থানার ইনচার্জ মাহবুব ভূইয়া বলেন, আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। দুর্ঘটনা কবলিত গাড়ি ২টি জব্দ করা হয়েছে। এই দুর্ঘটনায় আহতদের চকরিয়া স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়েছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন বলে জানিয়েছেন।  এদিকে স্থানীয়রা বলেন ঈগলে,মারসা ও পূরবী  চট্টগ্রাম কক্সবাজার মহাসড়কে বেপরোয়া হয়ে উঠেছে। প্রতিনিয়ত মানুষ প্রাণ চলে যাচ্ছে বলে জানান।

দয়া করে শেয়ার করুন

এই ক্যাটাগরীর আরো খবর..