রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ১১:২৪ অপরাহ্ন , ই-পেপার
শিরোনামঃ
বকশীগঞ্জে দুই ইটভাটাকে ২ লাখ ৫ হাজার টাকা জরিমানা নিবন্ধন ছাড়া কেউ জার্নালিজম করতে পারবে না : জাহেদ উর রহমান পদ্মা সেতুর জাজিরা প্রান্তে আ.লীগ-বিএনপি সংঘর্ষ, নিহত ২ দাঁড়িয়ে থাকা প্রাইভেটকারে আগুন, অল্পের জন্য রক্ষা পেলেন চালক গোপালগঞ্জ হয়ে পদ্মা সেতু দিয়ে খুলনা-ঢাকা রুটে বাস চলাচল বন্ধ লোহাগাড়ায় অভিযানে ৩টি বালিমাটি ভর্তি ড্রাম ট্রাক জব্দ, পুলিশের হাতে আরও ১টি বকশীগঞ্জে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ পালিত বন্যহাতির আক্রমণে ক্ষতিগ্রস্তদের মাঝে ২ লাখ ৫০ হাজার টাকার অনুদানের চেক বিতরণ রায়পুর সরকারি ডিগ্রি কলেজে নবীনবরণ অনুষ্ঠান সম্পন্ন। লোহাগাড়ায় আল কুরআনুল কারীম ইনস্টিটিউটের তিন কৃতি হাফেজকে সংবর্ধনা

গুরুদাসপুরে অবৈধ চোলাই মদসহ ২ মাদক ব্যবসায়ী আটক

রাশিদুল ইসলাম,গুরুদাসপুর (নাটোর) প্রতিনিধিঃ
  • আপলোডের সময় : বৃহস্পতিবার, ২৫ জানুয়ারী, ২০২৪
 নাটোরের গুরুদাসপুরে ৪৭০ লিটার চোলাইমদ সহ দুই মাদক ব্যবসায়ী কে গ্রেফতার করেছে জেলা ডিবি পুলিশ।
বৃহস্পতিবার (২৫ জানুয়ারী) জেলা পুলিশ সুপারের নির্দেশনায় মাদক বিরোধী অভিযান পরিচালনা করে তাদের গ্রেফতার করা হয়।
 আটককৃতরা হলেন, উপজেলার নাজিরপুর ইউনিয়নের বৃ-গড়িলা গ্রামের মৃত রতন পাহারির ছেলে শ্রী বীরেন পাহারি (৪০), মৃত কৃষ্ণ পাহাহির ছেলে শ্রী বাবুলাল পাহারি (৩৫),গ্রেফতার করা হয়।
 প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়-নাটোরের পুলিশ সুপার মোঃ তরিকুল ইসলামের নির্দেশনায় গোয়েন্দা তথ্যের ভিত্তিতে নাটোরের গুরুদাসপুর উপজেলার নাজিরপুর ইউনিয়নে মাদকবিরোধী অভিযান পরিচালনা করা হয়।
এসময় মাদক ব্যববসায়ী বীরেন পাহারি ও বাবুলাল পাহারি কে ৪৭০ লিটার চোলাইমদ,এবং চোলাই মদ বিক্রির নগদ ৫২২০ টাকা সহ গ্রেফতার করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামীগণ স্বীকার করেন দীর্ঘদিন যাবৎ তারা নেশা জাতীয় মাদকদ্রব্য চোলাই মদ অবৈধভাবে নিজ বাড়ীতে উৎপাদন এবং উৎপাদনকৃত চোলাই মদ সংরক্ষণ করে জেলার বিভিন্ন স্থানে মাদকসেবী ও মাদক কারবারীদের নিকট খুচরা ও পাইকারী বিক্রি করে আসছিল।
গ্রেফতারকৃত আসামীদের ২০১৮ সনের মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৩৬(১)এর ২৪(খ) /৩৮ মামলা রুজু করে নাটোর জেলা আদালতে প্রেরণ করা হয়।

দয়া করে শেয়ার করুন

এই ক্যাটাগরীর আরো খবর..