বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ০৬:৫০ অপরাহ্ন , ই-পেপার
শিরোনামঃ
নরসিংদীতে বৃদ্ধা হত্যা মামলার রহস্য উদঘাটন, এসআই ইউসুফকে পুরস্কৃত কুষ্টিয়ায় খোকসা থানা পুলিশের অভিযানে ৩ মাদকসেবী গ্রেপ্তার: কারাদণ্ড ও অর্থদণ্ড প্রদান ড. ইউনূসকে হেনস্তার দায় খলিলুরকে নিতে হবে: নাহিদ খোকসায় বিশেষ অভিযানে আওয়ামী লীগ নেতাসহ গ্রেপ্তার ৭, মাদকসেবীদের কারাদণ্ড নিউইয়র্ক বিমানবন্দরে ড. ইউনূসকে হেনস্তার ঘটনায় ব্যবস্থা নেবে সরকার লোহাগড়ায় শারদীয় দুর্গাপূজা উদযাপন উপলক্ষ্যে প্রস্তুতিমুলক সভা খোকসায় গাঁজাসহ শীর্ষ মাদক ব্যবসায়ী মিন্টু গ্রেফতার গরুর মাংসের দাম ২৫০ টাকা করার দাবি, সরকারকে লিগ্যাল নোটিশ শিল্পকলা একাডেমির সামনে থেকে আয়াসসহ আটক ৪ কুমিল্লায় স্কুলছাত্রী জান্নাতুল হত্যা মামলায় চট্টগ্রাম থেকে সুমন আটক

সিংড়ায় প্রতিমন্ত্রী পলকের মনোনয়নপত্র সংগ্রহ  

আমিনুল হক, সিংড়া (নাটোর) প্রতিনিধিঃ
  • আপলোডের সময় : মঙ্গলবার, ২৮ নভেম্বর, ২০২৩
আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নাটোর-৩ সিংড়া আসনে বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত প্রার্থী তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী  জুনাইদ আহমেদ পলক মনোনয়নপত্র সংগ্রহ করেছেন।
মঙ্গলবার(২৮ নভেম্বর) দুপুরে উপজেলা সহকারী রিটানিং কর্মকর্তা ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মোঃ আল ইমরান এর কাছ থেকে মনোনয়নপত্র ফরম সংগ্রহ করেন তিনি। এসময় উপজেলা আওয়ামী লীগের সভাপতি শেখ ওহিদুর রহমান, উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক ও পৌর মেয়র জান্নাতুল ফেরদৌস, উপজেলা আওয়ামী লীগের যুগ্ন সাধারন সম্পাদক মোঃ রুহুল আমিন, পৌর আওয়ামী লীগের সভাপতি ডালিম আহমেদ ডন, পৌর আওয়ামী লীগের সাধারন সম্পাদক মোঃ সাজ্জাদ হোসেন সহ উপজেলা আওয়ামীলীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
মনোনয়নপত্র সংগ্রহের পর প্রতিমন্ত্রী পলক বলেন , বঙ্গবন্ধু কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ৫ম বারের মত আমাকে  নৌকার মনোনয়ন দিয়েছেন।  আমি তাঁর কাছে কৃতজ্ঞতা প্রকাশ করছি। একটি আধুনিক, মানবকি ও র্স্মাট সিংড়া  গড়ে তুলতে চাই। আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আবারও  নৌকার বিজয় হবে ইনশা আল্লাহ।

দয়া করে শেয়ার করুন

এই ক্যাটাগরীর আরো খবর..