সোমবার, ৩১ অগাস্ট ২০২৬, ০৩:০১ পূর্বাহ্ন , ই-পেপার
শিরোনামঃ
জবিতে এআই-আইটি উৎসব, ২০ বিশ্ববিদ্যালয়ের তরুণ উদ্ভাবকদের মিলনমেলা ফটিকছড়ি উত্তর উপজেলা”প্রেসক্লাবের মতবিনিময় সভা অনুষ্ঠিত। পুলিশের বিশেষ ইউনিট গঠন, সারাদেশে চলবে বিশেষ অভিযান ১১ দলের ঘোষিত ৫ সেপ্টেম্বরের চট্টগ্রামে লংমার্চ সফল করতে  উত্তর জেলা জামায়াতের  দায়িত্বশীল সমাবেশ। নেপালে আকস্মিক বন্যা–ভূমিধসে নিহত বেড়ে ১৫৭, এখনো নিখোঁজ ৪০৩ জন গোয়ালন্দে যথাযোগ্য মর্যাদায় পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপন মান্নান হত্যা মামলায় সন্দেহভাজনদের নাম অন্তর্ভুক্ত না করার প্রতিবাদে সংবাদ সম্মেলন।  গোয়ালন্দে ঘরের ভেতর যুবককে গলা কে’টে হ’ত্যা ফটিকছড়ি উত্তর উপজেলা সদর নিয়ে আন্দোলন,  পাশে দাড়িয়েছেন সাবেক বিচারপতি ফয়সাল মাহমুদ ফয়েজী। জকসুর উদ্যোগে জবি মেডিকেল সেন্টারে যুক্ত হচ্ছে ১৩ আধুনিক যন্ত্র

বিএনপি রোববার সকাল ৬টা থেকে মঙ্গলবার ভোর ছয়টা পর্যন্ত হরতালের ঘোষণা- রুহুল কবির রিজভী

স্টাফ রিপোর্টার।
  • আপলোডের সময় : বৃহস্পতিবার, ১৬ নভেম্বর, ২০২৩

আবারও হরতালের ঘোষণা দিয়েছে বিএনপি। রোববার সকাল ৬টা থেকে মঙ্গলবার ভোর ছয়টা পর্যন্ত এ হরতালের ঘোষণা দিয়েছেন দলটির সিনিয়র যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী।

বৃহস্পতিবার বিকেলে ভার্চুয়াল সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন তিনি।

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ‘মানুষ প্রত্যাখান করেছে’ মন্তব্য করে সংবাদ সম্মেলনে রিজভী বলেন, ‘রোববার সকাল ছয়টা থেকে মঙ্গলবার ভোর ছয়টা পর্যন্ত হরতাল ঘোষণা করছি।’

এসময় রিজভী অভিযোগ করেন, ‘প্রতিদিন গ্রেপ্তার, বাসায় বাসায় হামলার যে অবিরাম অভিযান চলছে সেটা গতকাল রাত থেকে এখন পর্যন্ত অব্যহত রয়েছে।’

তিনি এ সময় আরও বলেন, ‘অত্যাচার-নিপীড়নের দিনকে দিন নতুন নতুন ডাইমেনশন আমরা দেখতে পাচ্ছি।’

গতকাল বুধবার দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল। আগামী বছরের ৭ জানুয়ারি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।

দয়া করে শেয়ার করুন

এই ক্যাটাগরীর আরো খবর..