সোমবার, ৩০ নভেম্বর ২০২৬, ০৫:৪১ পূর্বাহ্ন , ই-পেপার
শিরোনামঃ
বকশীগঞ্জে দুই ইটভাটাকে ২ লাখ ৫ হাজার টাকা জরিমানা নিবন্ধন ছাড়া কেউ জার্নালিজম করতে পারবে না : জাহেদ উর রহমান পদ্মা সেতুর জাজিরা প্রান্তে আ.লীগ-বিএনপি সংঘর্ষ, নিহত ২ দাঁড়িয়ে থাকা প্রাইভেটকারে আগুন, অল্পের জন্য রক্ষা পেলেন চালক গোপালগঞ্জ হয়ে পদ্মা সেতু দিয়ে খুলনা-ঢাকা রুটে বাস চলাচল বন্ধ লোহাগাড়ায় অভিযানে ৩টি বালিমাটি ভর্তি ড্রাম ট্রাক জব্দ, পুলিশের হাতে আরও ১টি বকশীগঞ্জে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ পালিত বন্যহাতির আক্রমণে ক্ষতিগ্রস্তদের মাঝে ২ লাখ ৫০ হাজার টাকার অনুদানের চেক বিতরণ রায়পুর সরকারি ডিগ্রি কলেজে নবীনবরণ অনুষ্ঠান সম্পন্ন। লোহাগাড়ায় আল কুরআনুল কারীম ইনস্টিটিউটের তিন কৃতি হাফেজকে সংবর্ধনা

সাতক্ষীরায় জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষে র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত

মোঃ হাফিজুর রহমান সাতক্ষীরা প্রতিনিধি ঃ 
  • আপলোডের সময় : রবিবার, ২২ অক্টোবর, ২০২৩

সাতক্ষীরায় জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষে র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত

মোঃ হাফিজুর রহমান সাতক্ষীরা প্রতিনিধি ঃ  “আইন মেনে সড়কে চলি, স্মার্ট বাংলাদেশ গড়ে
তুলি” এই প্রতিপাদ্যকে সামনে রেখে জাতীয় নিরাপদ সড়ক দিবস-২৩ উপলক্ষে সাতক্ষীরায় র‌্যালী ও আলোচনাসভা অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ) সাতক্ষীরা সার্কেলের আয়োজনে রবিবার সকালে এ উপলক্ষে জেলা প্রশাসকের কার্যালয় থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি বের হয়। র‌্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে গিয়ে শেষ হয়। এরপর জেলা
প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন,
সাতক্ষীরা জেলা প্রশাসক মোহাম্মদ হুমায়ুন কবির। সাতক্ষীরার অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট বিষ্ণুপদ পালের সভাপতিত্বে আলোচনা সভায়
বিশেষ অতিথির বক্তব্য রাখেন, জেলা আওয়ামীলীগের সভাপতি এ কে ফজলুল হক, সদর উপজেলা চেয়ারম্যান আসাদুজ্জামান বাবু, সাতক্ষীরা জেলা বাস মিনিবাস মালিক
সমিতির সভাপতি অধ্যক্ষ আবু আহমেদ, সড়ক ও জনপদ বিভাগের নির্বাহী প্রকৌশালী এ.কে.এম শফিকুজ্জামান, সহকারী কমিশনার ও নির্বাহি ম্যাজিস্ট্রেট সজিব তালুকদার, জেলা তথ্য অফিসার জাহারুল ইসলাম, সিভিল
সার্জনের প্রতিনিধি ডাঃ জয়ন্ত কুমার সরকার, নিরাপদ সড়ক সাতক্ষীরার সভাপতি
দিদারুল ইসলাম, ট্রাফিক পুলিশ পরিদর্শক শ্যামল কুমার প্রমুখ। অনুষ্ঠানের শুরুতে
শুভেচ্ছা বক্তব্য রাখেন, বিআরটিএ সাতক্ষীরা সার্কেলের সহকারি পরিচালক কে.এম
মাহাবুব কবির। এ সময় সেখানে আরো উপস্থিত ছিলেন, বিআরটিএ মোটরযান
পরিদর্শক সাইফুল ইসলাম, ম্যাকানিক্যাল এ্যাসিসটেন্ট ওবায়দুর রহমান, উচ্চমান
সহকারী শেখ মামুন আল হাসান উল্লা, অফিস সহকারী সাইফুল ইসলাম ও সিল
ম্যাকানিক শেখ আমিনুর হোসেন প্রমুখ।
বক্তারা বলেন, চিত্র নায়ক ইলিয়াস কাঞ্চন নিরাপদ সড়কের দাবীতে ব্যক্তিগত ভাবে
আন্দোলন সংগ্রাম শুরু করলও আজ তা জাতীয় দিবস হিসেবে রুপ নিয়েছে।
দূর্ঘটনারোধে চালকদের আন্তরিক হতে হবে এবং পথচারীদের সচেতন হতে হবে।

দয়া করে শেয়ার করুন

এই ক্যাটাগরীর আরো খবর..