বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ০৬:৪৮ অপরাহ্ন , ই-পেপার
শিরোনামঃ
নরসিংদীতে বৃদ্ধা হত্যা মামলার রহস্য উদঘাটন, এসআই ইউসুফকে পুরস্কৃত কুষ্টিয়ায় খোকসা থানা পুলিশের অভিযানে ৩ মাদকসেবী গ্রেপ্তার: কারাদণ্ড ও অর্থদণ্ড প্রদান ড. ইউনূসকে হেনস্তার দায় খলিলুরকে নিতে হবে: নাহিদ খোকসায় বিশেষ অভিযানে আওয়ামী লীগ নেতাসহ গ্রেপ্তার ৭, মাদকসেবীদের কারাদণ্ড নিউইয়র্ক বিমানবন্দরে ড. ইউনূসকে হেনস্তার ঘটনায় ব্যবস্থা নেবে সরকার লোহাগড়ায় শারদীয় দুর্গাপূজা উদযাপন উপলক্ষ্যে প্রস্তুতিমুলক সভা খোকসায় গাঁজাসহ শীর্ষ মাদক ব্যবসায়ী মিন্টু গ্রেফতার গরুর মাংসের দাম ২৫০ টাকা করার দাবি, সরকারকে লিগ্যাল নোটিশ শিল্পকলা একাডেমির সামনে থেকে আয়াসসহ আটক ৪ কুমিল্লায় স্কুলছাত্রী জান্নাতুল হত্যা মামলায় চট্টগ্রাম থেকে সুমন আটক

সিংড়ায় নাটোর-বগুড়া মহাসড়কের পাশে অজ্ঞাত এক ব্যক্তির লাশ উদ্ধার 

আমিনুল হক সিংড়া (নাটোর) প্রতিনিধি;
  • আপলোডের সময় : রবিবার, ২২ অক্টোবর, ২০২৩
নাটোরের সিংড়া উপজেলায় জামতলী বাজার এলাকায় নাটোর-বগুড়া মহাসড়কের পাশ থেকে রবিবার সকালে নাটোর হাইওয়ে ও সিংড়া থানা পুলিশ অজ্ঞাত এক ব্যক্তির (৫৫) লাশ উদ্ধার করেছে।
পুলিশ জানায়, সকালে  জামতলি এলাকা থেকে ফোনে একজন থানায় খবর দেন- মহাসড়কের পাশে একটি লাশ পড়ে আছে। খবর পেয়ে নাটোর হাইওয়ে এবং সিংড়া থানা পুলিশ লাশটি উদ্ধার করে।
নিহতের পরনে লুঙ্গি, গায়ে ধূসর রঙের জামা, মুখে কাঁচাপাকা দাড়ি আছে এবং সাথে একটি লুঙ্গি ও একটি গামছা আছে। পুলিশ বলছে, নিহতের মাথার বাম পাশে আঘাতের চিহ্ন এবং গলায় আচরের দাগ রয়েছে।
বাম কান দিয়ে রক্ত বের হচ্ছিল। নিহতের গায়ে আর কোথাও আঘাতে চিহ্ন নেই। এটি সড়ক দুর্ঘটনা, না হত্যা কিছুই বলতে পারছে না পুলিশ।
সিংড়া থানার তদন্ত ওসি রফিকুল ইসলাম বলেন, খবর পেয়ে লাশ উদ্ধার করা হয়েছে। নিহত ব্যক্তির পরিচয় শনাক্তের জন্য পিবিআই কে বলা হয়েছে।  ময়নাতদন্তের পর রিপোর্ট পেলে বলা যাবে এটি হত্যা, না সড়ক দুর্ঘটনাজনিত মৃত্যু।

দয়া করে শেয়ার করুন

এই ক্যাটাগরীর আরো খবর..