রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ০১:৩৯ অপরাহ্ন , ই-পেপার
শিরোনামঃ
পুলিশের বিশেষ ইউনিট গঠন, সারাদেশে চলবে বিশেষ অভিযান ১১ দলের ঘোষিত ৫ সেপ্টেম্বরের চট্টগ্রামে লংমার্চ সফল করতে  উত্তর জেলা জামায়াতের  দায়িত্বশীল সমাবেশ। নেপালে আকস্মিক বন্যা–ভূমিধসে নিহত বেড়ে ১৫৭, এখনো নিখোঁজ ৪০৩ জন গোয়ালন্দে যথাযোগ্য মর্যাদায় পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপন মান্নান হত্যা মামলায় সন্দেহভাজনদের নাম অন্তর্ভুক্ত না করার প্রতিবাদে সংবাদ সম্মেলন।  গোয়ালন্দে ঘরের ভেতর যুবককে গলা কে’টে হ’ত্যা ফটিকছড়ি উত্তর উপজেলা সদর নিয়ে আন্দোলন,  পাশে দাড়িয়েছেন সাবেক বিচারপতি ফয়সাল মাহমুদ ফয়েজী। জকসুর উদ্যোগে জবি মেডিকেল সেন্টারে যুক্ত হচ্ছে ১৩ আধুনিক যন্ত্র রাশিয়ার দুই আন্তর্জাতিক আয়োজনে পুতিনের আমন্ত্রণ পেলেন সাবেক জবি শিক্ষার্থী শিফা হালদা রক্ষায় আপস নয়, বালি-মাটি উত্তোলন বন্ধের হুঁশিয়ারি: এমপি সরোয়ার আলমগীর

সাতক্ষীরায় ২৭০ টি হারানো মোবাইল উদ্ধার করে প্রকৃত মালিকদের কাছে ফিরিয়ে দিয়েছেন জেলা পুলিশ

মোঃ হাফিজুর রহমান সাতক্ষীরা প্রতিনিধি ঃ
  • আপলোডের সময় : মঙ্গলবার, ১০ অক্টোবর, ২০২৩
সাতক্ষীরায় ২৭০ টি হারানো মোবাইল ফোন উদ্ধার করে প্রকৃত মালিককে ফেরত দিয়েছে জেলা পুলিশ। এ সময় বিকাশের মাধ্যমে প্রতারণা করে হাতিয়ে নেওয়া ৩ লাখ ৪০ হাজার ২০০ টাকা উদ্ধার করে প্রকৃত মালিককে ফেরত দেওয়া হয়। মঙ্গলবার (১০ অক্টোবর) বেলা ১২ টায় সাতক্ষীরা পুলিশ লাইন কনফারেন্স হল রুমে আনুষ্টানিকভাবে মোবাইল ফেরত দেওয়া হয়।
এ সময় সাতক্ষীরা পুলিশ সুপার কাজী মনিরুজ্জামান বলেন, সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন টিমের মাধ্যমে জনগণের হারানো ফোন উদ্ধার করে প্রকৃত মালিককে দেওয়ার প্রক্রিয়া চলমান রয়েছে। তারাই ধারাবাহিকতায় আগস্ট ও সেপ্টেম্বর মাসে হারানো ২৭০ টি মোবাইল ফোন উদ্ধার করে প্রকৃত মালিককে ফেরত দেওয়া হলো। যাহার আনুমানিক মূল্য ৪০ লাখ ৫০ হাজার টাকা। একই সাথে বিকাশের মাধ্যমে প্রতারণা করে হাতিয়ে নেওয়া ৩ লাখ ৪০ হাজার ২০০ টাকা উদ্ধার করে মালিককে ফেরত দেয়া হলো। জনগণ সেবা দিতে পুলিশ পরিশ্রম করে যাচ্ছে প্রতিনিয়ত। স্ব স্ব মূল্যবান জিনিসপত্রের প্রতি আরও বেশি যত্নবান হওয়ার আহবান রাখেন পুলিশ সুপার।
পুলিশ সুপার বলেন, রাষ্ট্রদ্রোহ ও সরকার বিরোধী কার্যক্রম চালিয়ে সাতক্ষীরায় কেউ টিকে থাকতে পারবে না। সাতক্ষীরা জেলা পুলিশ সব সময় সার্বিক বিষয়ে সথেষ্ট রয়েছে।
এ সময় হারানো মোবাইল ফোনের মালিকরা জানান, হারানো মোবাইল খুজে পাওয়া যায় এটা অবিশ্বাস্য মনে হলেও সত্য। মোবাইল হারিয়ে সাধারণ ডায়েরী করে সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেলে জমা দিলে অতিদ্রুত তারা মোবাইল খুঁজে ফেরত দিয়েছেন।সাতক্ষীরা জেলা পুলিশের অক্লান্ত পরিশ্রমের ফলে তারা মোবাইল ফোন ফেরত পেয়ে বেশ আনন্দিত। পুলিশের এমন মহতী কাজকে সাধুবাদ জানিয়েছে উপস্থিত সকলে। এসময় আরো উপস্থিত ছিলেন জেলা পুলিশের কর্মকর্তাবৃন্দ।

দয়া করে শেয়ার করুন

এই ক্যাটাগরীর আরো খবর..