রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ১২:৩৮ অপরাহ্ন , ই-পেপার
শিরোনামঃ
পুলিশের বিশেষ ইউনিট গঠন, সারাদেশে চলবে বিশেষ অভিযান ১১ দলের ঘোষিত ৫ সেপ্টেম্বরের চট্টগ্রামে লংমার্চ সফল করতে  উত্তর জেলা জামায়াতের  দায়িত্বশীল সমাবেশ। নেপালে আকস্মিক বন্যা–ভূমিধসে নিহত বেড়ে ১৫৭, এখনো নিখোঁজ ৪০৩ জন গোয়ালন্দে যথাযোগ্য মর্যাদায় পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপন মান্নান হত্যা মামলায় সন্দেহভাজনদের নাম অন্তর্ভুক্ত না করার প্রতিবাদে সংবাদ সম্মেলন।  গোয়ালন্দে ঘরের ভেতর যুবককে গলা কে’টে হ’ত্যা ফটিকছড়ি উত্তর উপজেলা সদর নিয়ে আন্দোলন,  পাশে দাড়িয়েছেন সাবেক বিচারপতি ফয়সাল মাহমুদ ফয়েজী। জকসুর উদ্যোগে জবি মেডিকেল সেন্টারে যুক্ত হচ্ছে ১৩ আধুনিক যন্ত্র রাশিয়ার দুই আন্তর্জাতিক আয়োজনে পুতিনের আমন্ত্রণ পেলেন সাবেক জবি শিক্ষার্থী শিফা হালদা রক্ষায় আপস নয়, বালি-মাটি উত্তোলন বন্ধের হুঁশিয়ারি: এমপি সরোয়ার আলমগীর

আড়াই হাজার উপজেলা আওয়ামী লীগ শ্রম বিষয়ক সম্পাদক কে দুর্বৃত্তরা কুপিয়ে হত্যার চেষ্টা।

বিশেষ প্রতিনিধি :মোঃ ইব্রাহিম 
  • আপলোডের সময় : মঙ্গলবার, ৩ অক্টোবর, ২০২৩
 নারায়ণগঞ্জ জেলার আড়াই হাজার উপজেলা য়  বর্তমান  উপজেলা আওয়ামী লীগের শ্রম বিষয়ক সম্পাদক ও সাবেক উপজেলা ছাত্র লীগের  সাধারণ সম্পাদক  মোঃ  দেলোয়ার হোসেন(  ৪২) এর  উপর  এলাকায় আধিপত্য বিস্তার কে কেন্দ্র করে দু্র্বৃত্তদের হামলা।   ঘটনাটি ঘটে  ০২ /১০/ ২০২৩,  আনুমানিক সময় গতকাল সন্ধারাত ৮ঃ ৪৫ ঘটিকার সময় ।  বর্তমান আড়াই হাজার উপজেলা  আওয়ামী  লীগের শ্রম বিষয়ক সম্পাদক  ও  সাবেক উপজেলা ছাত্র লীগের সাধারণ সম্পাদক মোঃ দেলোয়ার হোসেন সোমবার রাতে  আড়াই হাজার থানাধীন বালিয়া পাড়া বাজার হতে অটোরিকশা  যোগে তার বাড়িতে যাওয়ার পথের মধ্যে ফাঁকা জায়গায় দুর্বৃত্তরা  আচমকা হামলা চালায় এবং এলোপাতাড়ি ভাবে কুপিয়ে
শরীরের বিভিন্ন জায়গায় মারাত্মক ভাবে রক্তাক্ত জখম করে। এমতাবস্থায়  অটোরিকশা চালকের  ডাক চিৎকার শুনে স্থানীয় লোকজন ছুটে এসে তার পরিবারকে খবর দিয়ে থাকেন, তার  পরিবার  ও  আত্নীয় স্বজনখবর পেয়ে ঘটনাস্থল থেকে  দ্রুত আড়াই হাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ নিয়ে যায়। মারাত্মক রক্তাক্ত জখম থাকার কারণে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ এ রেফার্ড করা হলে ঢামেক হাসপাতালে নিয়ে যাওয়া হয়। বর্তমানে তিনি ঢামেক হাসপাতালে  চিকিৎসাধীন আছেন।
 মোঃ দেলোয়ার হোসেন   (৪২), তিনি আড়াই হাজার উপজেলার ব্রাহ্মন্দী ইউনিয়নের বালিয়া পাড়া গ্রামের মৃত – শাহজাহানের ছেলে।
এখনো  পর্যন্ত দুর্বৃত্তদের শনাক্ত করা যায়নি,উক্ত ঘটনাটি তদন্তনাধীন  এ আইন শৃংখলা বাহিনী  সচেষ্ট রয়েছে।  দুর্বিত্তদের এ ধরনের ঘটনা কে কেন্দ্র করে  এলাকায় থমথম পরিস্থিতি বিরাজমান। এলাকা বাসী সহ সমগ্র আড়াই হাজার উপজেলা বাসী এ ধরনের হত্যার চেষ্টার প্রতি  তীব্র নিন্দা জানান।

দয়া করে শেয়ার করুন

এই ক্যাটাগরীর আরো খবর..