সোমবার, ৩০ নভেম্বর ২০২৬, ০৩:৩৪ পূর্বাহ্ন , ই-পেপার
শিরোনামঃ
বকশীগঞ্জে দুই ইটভাটাকে ২ লাখ ৫ হাজার টাকা জরিমানা নিবন্ধন ছাড়া কেউ জার্নালিজম করতে পারবে না : জাহেদ উর রহমান পদ্মা সেতুর জাজিরা প্রান্তে আ.লীগ-বিএনপি সংঘর্ষ, নিহত ২ দাঁড়িয়ে থাকা প্রাইভেটকারে আগুন, অল্পের জন্য রক্ষা পেলেন চালক গোপালগঞ্জ হয়ে পদ্মা সেতু দিয়ে খুলনা-ঢাকা রুটে বাস চলাচল বন্ধ লোহাগাড়ায় অভিযানে ৩টি বালিমাটি ভর্তি ড্রাম ট্রাক জব্দ, পুলিশের হাতে আরও ১টি বকশীগঞ্জে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ পালিত বন্যহাতির আক্রমণে ক্ষতিগ্রস্তদের মাঝে ২ লাখ ৫০ হাজার টাকার অনুদানের চেক বিতরণ রায়পুর সরকারি ডিগ্রি কলেজে নবীনবরণ অনুষ্ঠান সম্পন্ন। লোহাগাড়ায় আল কুরআনুল কারীম ইনস্টিটিউটের তিন কৃতি হাফেজকে সংবর্ধনা

সিংড়ায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিন উপলক্ষ্যে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

আমিনুল হক  সিংড়া(নাটোর)প্রতিনিধি: 
  • আপলোডের সময় : শুক্রবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৩
নাটোরের সিংড়া উপজেলায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার শুভ জন্মদিন উপলক্ষ্যে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার ২৩ সেপ্টেম্বর বিকাল ৪ টায় সিংড়া উপজেলা আওয়ামী লীগ ও সহযোগী অঙ্গ সংগঠনের নেতাদের নেতৃত্বে বর্ণাঢ্য র‌্যালি বের হয়, র‌্যালিটি সিংড়া উপজেলা আওয়ামী লীগের কার্যালয়ের সামনে থেকে  বের হয়। মাদ্রাসা মোড় হয়ে বাসষ্ট্যান্ড দিয়ে সিংড়া উপজেলা চত্বরের এসে শেষ হয়।  পরবর্তিতে উপজেলা উন্মুক্ত মঞ্চে প্রধানমন্ত্রী শেখ  হাসিনার কৃতিত্ব ও সাফল্যের উপর আলোচনা  সভা অনুষ্ঠিত হয়। সিংড়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব অ্যাডভোকেট ওহিদুর রহমান শেখ এর সভাপতিত্বে  প্রধান অতিথি ছিলেন আইসিটি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক (এমপি)।  সিংড়া উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক  ও ৩ নং ইটালী ইউনিয়নের চেয়ারম্যান আরিফুল ইসলাম আরিফের সঞ্চালনায় বক্তব্য রাখেন, সিংড়া উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক শ্রী বিশ্বনাথ দাস, নাটোর জেলা পরিষদের সদস্য এডভোকেট জিল্লুর রহমান, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আব্দুল ওয়াদুদ মোল্লা, ৯নং তাজপুর ইউনিয়নের চেয়ারম্যান মিনহাজ উদ্দিন।
এ সময় আরো উপস্থিত ছিলেন সিংড়া উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাওলানা রুহুল আমিন, পৌর আওয়ামী লীগের সভাপতি ডালিম হোসেন ডন, সাধারণ সম্পাদক সাজ্জাদ হোসেন, সিংড়া উপজেলা যুবলীগের সভাপতি সোহেল তালুকদার, সাধারণ সম্পাদক, আনিসুর রহমান লিখন, পৌর যুবলীগের সভাপতি জনি হাসান লাবু প্রমুখ।

দয়া করে শেয়ার করুন

এই ক্যাটাগরীর আরো খবর..