শনিবার, ০৬ ডিসেম্বর ২০২৫, ০৯:২৪ অপরাহ্ন , ই-পেপার
শিরোনামঃ
নড়াইলের ইতনায় বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত সেনা অভিযানে পরিত্যক্ত অবস্থায় ৩টি ওয়ান শুটারগান ও গুলি উদ্ধার। নতুন দল হিসেবে নিবন্ধন পাচ্ছে,আমজনতার দল। সিলেট উন্নয়ন কর্তৃপক্ষের প্রথম নির্বাহী পরিচালক হলেন মো. সাদি উর রহিম জাদিদ দশম গ্রেডের দাবিতে মোহনগঞ্জে মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টদের কর্মবিরতি ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস উদযাপন উপলক্ষে সুবর্ণচরে প্রস্তুতি সভা অনুষ্ঠিত। আ-লীগ সরকারের প্রতিহিংসার শিকার হয়েছেন খালেদা জিয়া কুড়িগ্রাম ১ আসনে জনপ্রিয়তার শীর্ষে অধ্যাপক আনোয়ারুল ইসলাম । সুবর্ণচরে আগুনে পুড়ে গেলো মালামাল সহ দোকান ঘর। খালেদা জিয়াকে দেখতে এভারকেয়ারে প্রধান উপদেষ্টা

লক্ষ্মীপুরে সম্মাননা পেলেন ১৩ জন গুণী শিল্পী

এ জে এম ইসমাইল হোসেন,লক্ষ্মীপুর প্রতিনিধিঃ
  • আপলোডের সময় : সোমবার, ২৬ সেপ্টেম্বর, ২০২২

লক্ষ্মীপুরে তিন বছরে (২০১৪-২০১৫ ও ২০১৬ সাল) জেলা শিল্পকলা একাডেমীর সম্মাননা (ক্রেষ্ট, নগদ টাকা, সনদ ও উত্তরীয়) পেয়েছেন স্থানীয় ১৩ জন গুণী শিল্পী। লক্ষ্মীপুর শিল্পকলা একাডেমীর আয়োজনে সোমবার সন্ধ্যায় শহরের টাউন হলে এ সম্মাননা দেয়া হয়।

এর মধ্যে ৬ জন শিল্পী প্রয়াত হওয়ায় তাদের পক্ষে পরিবারের লোকজন সম্মাননা গ্রহণ করেছেন। শুরুতেই তাদের স্মরণে এক মিনিট নিরবতা পালন করা হয়।
এর আগে সম্মাননা প্রাপ্তদের জীবনী পাঠ করা হয়।
এ অনুষ্ঠানে অতিরিক্ত জেলা প্রশাসক মোহাম্মদ নূরে আলম এর সভাপতিত্বে জেলা কালচারাল কর্মকর্তা কামরান হাসান এর সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মো. আনোয়ার হোছাইন আকন্দ। বিশেষ অতিথি ছিলেন পুলিশ সুপার মো. মাহফুজ্জামান আশরাফ, পৌর মেয়র মোজাম্মেল হায়দার মাসুম ভূঁইয়া।
সম্মাননা পেলেন যারা:-
২০১৪ সালে কন্ঠ সংগীতে প্রয়াত বাবু যদু গোপাল দাস, যন্ত্র সংগীতে রাধেশ্যাম পাটওয়ারী, নাট্যকলায় প্রয়াত প্রদীপ কুমার পাল, আবৃত্তিতে এস এম জাহাঙ্গীর, লোকসংগীতে প্রয়াত মো আলি হায়দার পাটওয়ারী।
২০১৫ সালে কন্ঠ সংগীতে প্রয়াত অলক কুমার কর, যন্ত্রসংগীতে বেনী মাধপ মজুমদার, নাট্যকলায় বিশ্বনাথ সাহা, লোকসংগীতে নিজামুল ইসলাম। ২০১৬ সালে কন্ঠ সংগীতে হোসেন বয়াতী, কন্ঠ শিল্পীতে ফরিদা ইয়াসমিন লিকা, যন্ত্র সংগীতে অঞ্জন দাস, নাট্যকলায় প্রয়াত স্বপন চক্রবর্তী, ফটোগ্রাফিতে প্রয়াত বিধু ভূষন দাস বাচ্চু।

দয়া করে শেয়ার করুন

এই ক্যাটাগরীর আরো খবর..