সোমবার, ০৬ এপ্রিল ২০২৬, ১২:২৬ অপরাহ্ন , ই-পেপার
শিরোনামঃ
বাঞ্ছারামপুরে গ্যাস সিন্ডিকেটবিরোধী অভিযান, ১৩ ডিলারকে জরিমানা তৃণমূলের আস্থা সাজ্জাদ মুন্নার হাতে, ছাত্রদলের নেতৃত্বে দেখার দাবি কেরানীগঞ্জে গ্যাসলাইটার কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডে প্রধানমন্ত্রীর শোক কেরানীগঞ্জে গ্যাসলাইটার কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডে প্রধানমন্ত্রীর শোক জ্বালানি সংকটে রোববার থেকে নতুন অফিস সময়সূচি মাদকের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তোলার আহ্বান বাঞ্ছারামপুরে তেলের জন্য হাহাকার: সিন্ডিকেটের অভিযোগ কুড়িগ্রামে কিশোর কণ্ঠ মেধা বৃত্তি প্রদান ও সংবর্ধনা অনুষ্ঠান সম্পন্ন হাওরে আগাম বন্যার পানি, বোরো ফসল রক্ষায় মাঠে বিএনপি নেতারা নরসিংদীতে পুকুর থেকে যুবকের লা/শ উদ্ধার

রায়পুরে দেশীয় অস্ত্রসহ কারখানার মালিক আটক ‎

রায়পুর (লক্ষ্মীপুর) প্রতিনিধি : ‎
  • আপলোডের সময় : শনিবার, ৭ ফেব্রুয়ারী, ২০২৬
Oplus_16908288
‎লক্ষ্মীপুরের রায়পুর উপজেলার ৮নং দক্ষিণ চরবংশী  ইউনিয়নের মিয়ারহাট বাজার থেকে আজ দেশীয় অস্ত্রসহ কালু চৌকিদার নামে এক ব্যক্তিকে আটক করেছে হাজীমারা পুলিশ ফাঁড়ী।
‎পুলিশ সূত্র জানায়, শনিবার (৭ ফেব্রুয়ারি ) সকাল সাড়ে ১১টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে মিয়ারহাট বাজার এলাকায় অভিযান চালানো হয়। এ সময় দেশীয় অস্ত্র তৈরির একটি কারখানা থেকে দুটি দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়। ঘটনাস্থল থেকেই কারখানার মালিক কালু চৌকিদারকে আটক করা হয়।
‎আটক কৃত কালু চৌকিদার বলেন  জাকির চৌকিদার নামে এক ব্যক্তি আমাকে এগুলো বানাতে দিয়েছে। আমি এই দোকানের মালিক আমার বাড়ি এই এলাকায়
‎উপস্থিত সাধারণ জনগণ জানান, জাকির চৌকিদার  ইউনিয়ন সেচ্ছাসেবক দলের নেতা। এবং তাদের দাবি, আসন্ন নির্বাচনকে সামনে রেখে প্রতিপক্ষকে  ঘায়েল করা সহিংসতা ও বিশৃঙ্খলা সৃষ্টির উদ্দেশ্যে এধরনের আরও অস্ত্র তৈরী হয়ে থাকতে পারে। তারা এসব খতিয়ে দেখতে প্রশাসনের উদ্দেশ্যে জোর দাবী জানান
‎তবে এ বিষয়ে পুলিশ জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদ চলছে এবং রাজনৈতিক সংশ্লিষ্টতার বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। উদ্ধারকৃত অস্ত্রগুলো কারা এবং কী উদ্দেশ্যে  বানানো হয়েছে তা খতিয়ে দেখা হচ্ছে।
‎হাজীমারা পুলিশ ফাঁড়ীর দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা বলেন, “আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে অভিযান অব্যাহত থাকবে”। তদন্ত শেষে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
‎এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। সচেতন মহল অবৈধ অস্ত্র তৈরির সঙ্গে জড়িতদের দ্রুত শনাক্ত করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে

দয়া করে শেয়ার করুন

এই ক্যাটাগরীর আরো খবর..