সোমবার, ০৪ মে ২০২৬, ০২:৩৭ অপরাহ্ন , ই-পেপার
শিরোনামঃ
ভোলায় মসজিদভিত্তিক মাদক নির্মূল কমিটি গঠন রাঙ্গাবালীতে তিনদিনের বৃষ্টিতে পানির নিচে রবি শস্য, জলাবদ্ধতা সংকট নিরসনের দাবী কৃষকদের বাঞ্ছারামপুরে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল বৃদ্ধের—পিকআপ চালক আটক, মামলা দায়ের গোয়ালন্দে যথাযোগ্য মর্যাদায় মহান মে দিবস উদযাপিত রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে তিন বছরের জ্বালানি সরবরাহ করবে রাশিয়া কুমারখালী রাতে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল সকালে গ্রেফতার  গোয়ালন্দে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবলের ফাইনাল সম্পন্ন রক্তের নামে প্রতারণা: অসহায়ের কাছ থেকে টাকা নিয়ে উধাও রাঙ্গাবালীতে বজ্রপাতে যুবকের মৃত্যু রাজবাড়ীতে বজ্রপাতে বাবার মৃত্যু

লক্ষীপুরে নবাগত পুলিশ সুপারের ট্রাফিক সচেতনতামূলক লিফলেট বিতরণ।

লক্ষীপুরে নবাগত পুলিশ সুপারের ট্রাফিক সচেতনতামূলক লিফলেট বিতরণ।
  • আপলোডের সময় : রবিবার, ২৫ সেপ্টেম্বর, ২০২২

এ জে এম ইসমাইল হোসেন লক্ষীপুর জেলা প্রতিনিধি। গত ২২ সেপ্টেম্বর ২০২২ খ্রি. তারিখ ট্রাফিক বিভাগ ও জেলা পুলিশ, লক্ষ্মীপুর কর্তৃক ট্রাফিক সচেতনতামূলক কর্মসূচীর আয়োজন করা হয়। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ট্রাফিক সার্জেন্টদের মাঝে বডি অন ক্যামেরা ও জনসাধারণের মাঝে লিফলেট বিতরণ করেন লক্ষ্মীপুর জেলার নবাগত পুলিশ সুপার জনাব মোঃ মাহফুজ্জামান আশরাফ মহোদয়। এসময় আরো উপস্থিত ছিলেন অফিসার ইনচার্জ, লক্ষ্মীপুর মডেল থানা (সহকারি পুলিশ সুপার পদে পদোন্নতিপ্রাপ্ত) জনাব মোঃ মোস্তফা কামাল, ডিআইও-১ জনাব এ কে এম আজিজুর রহমান মিয়া, ওসি ডিবি জনাব সাহাদাত হোসেন টিটো, অফিসার ইনচার্জ চন্দ্রগঞ্জ থানা জনাব মোঃ মোসলেহ্ উদ্দিন, টিআই (প্রশাসন) জনাব প্রবীর কুমার দাস, ট্রাফিক বিভাগের সকল টিআই, সার্জেন্ট সহ জেলা পুলিশের উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ। পুলিশ সুপার মহোদয় লক্ষ্মীপুর জেলা বাসিকে যানজট মুক্ত রাখার জন্য সকলকে ট্রাফিক আইন মেনে চলার আহবান জানান।

দয়া করে শেয়ার করুন

এই ক্যাটাগরীর আরো খবর..