মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ০৬:৩১ পূর্বাহ্ন , ই-পেপার

মির্জাপুরে কাইতলা সর্ববৃহৎ পশুর হাট জমে উঠেছে

টাঙ্গাইল জেলা প্রতিনিধি:
  • আপলোডের সময় : শনিবার, ১৪ মার্চ, ২০২৬

শনিবার (১৪ মার্চ ২০২৬) টাঙ্গাইল জেলার মির্জাপুর উপজেলায় কাইতলা সর্ববৃহৎ পশুর হাটে জমজমাট বাণিজ্য লক্ষ্য করা গেছে। সরকারি ইজারাকৃত হাট কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী, দুপুর ২টার সময় গরু, মহিষ ও ছাগল মিলিয়ে প্রায় ১২–১৩ হাজার পশু বিক্রির জন্য প্রস্তুত ছিল। হাটের স্থান বিপুল পরিমাণ পশুর কারণে পরিপূর্ণ হয়ে গেছে।
হাটে বিভিন্ন জাতের গরু, মহিষ ও ছাগল বিক্রির জন্য এসেছে। এর পাশাপাশি বিভিন্ন স্থান থেকে আরও পশু আসার অপেক্ষা রয়েছে। কিছু পশু ইতিমধ্যেই বিক্রি হয়ে হাটের স্থান ত্যাগ করছে।
কাইতলা পশুর হাট একটি ঐতিহ্যবাহী হাট হিসেবে পরিচিত। এখানে ক্রেতারা তাদের কাঙ্খিত মূল্যে পশু কিনতে পারছেন, এবং বিক্রেতারাও ভালো লাভ করছেন। হাট কর্তৃপক্ষ জানায়, আসন্ন ঈদুল ফিতরকে সামনে রেখে হাটে পশুর উপস্থিতি খুব ভালো এবং বিক্রিও জাঁকজমকপূর্ণভাবে চলছে।
এক বিক্রেতা জানান, তার একটি বড় গরুর মূল্য ৫ লাখ টাকা হলেও কিছু পশু ৩–৪ লাখ টাকায় বিক্রি হচ্ছে। হাটের নিরাপত্তা ব্যবস্থা শক্তপোক্ত। তবে মাঝে মাঝে এক লাখ টাকার বান্ডিলে ২–১টি জাল নোট পাওয়া যায় বলে অভিযোগ উঠেছে। হাট কর্তৃপক্ষ এসব নিয়ে আইনানুগ ব্যবস্থা নিচ্ছেন।
এক বছরের জন্য সর্বোচ্চ দরদাতা হিসেবে ৫,২০,০,৫০০০/= টাকায় এই হাটটি ইজারা দেওয়া হয়েছে। হাট কর্তৃপক্ষ আশা করছেন, ক্রেতা ও বিক্রেতা উভয়ের পশু কেনাবেচার কাজ আরও সহজ এবং নিরাপদ হবে।

দয়া করে শেয়ার করুন

এই ক্যাটাগরীর আরো খবর..