মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬, ০৫:৫২ পূর্বাহ্ন , ই-পেপার
শিরোনামঃ
জঙ্গল সলিমপুরে যৌথ বাহিনীর সাঁড়াশি অভিযান: আটক ১৫, অস্ত্র উদ্ধার সুবর্ণচরে ৪ পরিবারের চলাচলের পথে বাধা, প্রতিবাদে মানববন্ধন নরসিংদীতে রিসোর্স ইন্টিগ্রেশন সেন্টার (রিক) এর আয়োজনে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত খোকসায় আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে আলোচনা সভা সোনাইমুড়ীর মাদক কারবারি পান্না আটক সিইউএফএল অফিসার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত লোহাগড়ায় গৃহবধূর মৃত্যু, স্বামীর বিরুদ্ধে হত্যার অভিযোগ মির্জাপুরে আন্তর্জাতিক নারী দিবস পালিত লোহাগড়ায় আন্তর্জাতিক নারী দিবস পালিত ইমাম হোসেন হত্যা মামলার জের: মদনে বৃদ্ধা জাহেলা আক্তারকে মারধরের অভিযোগ

মানিকগঞ্জে হরিরামপুরের চারতলা স্কুলভবন পদ্মায় বিলীন।

বাবুল আহমেদ মানিকগঞ্জ প্রতিনিধি,
  • আপলোডের সময় : মঙ্গলবার, ২১ জুন, ২০২২

মানিকগঞ্জের হরিরামপুর উপজেলার আজিমনগর ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ের নতুন চারতলা ভবন পদ্মায় বিলীন হয়ে গেছে। মঙ্গলবার (২১ জুন) উপজেলার চরঞ্চলের এক মাত্র এমপিওভুক্ত স্কুলটি পদ্মা নদীতে বিলীন হয়ে যায়।

স্কুলটির সহকারি শিক্ষক দিলীপ রায় বলেন, চরাঞ্চলের তিনটি ইউনিয়নের একমাত্র এমপিওভুক্ত বিদ্যালয় আজিমনগর ইউনিয়ন উচ্চ বিদ্যালয়। চার শতাধিক শিক্ষার্থী পড়াশোনা করে বিদ্যালয়টিতে। গত এক বছর আগে থেকে বিদ্যালয়টির তিন ও চারতলার কাজ বন্ধ রয়েছে। যদিও ভবনটির চারতলা পর্যন্ত ছাদ দেওয়া ছিল। নদী ভাঙ্গন স্কুলটির কাছাকাছি আসায় কাজ বন্ধ থাকে।

স্কুলের কাছাকাছি হাতিঘাটা এলাকায় পদ্মা ভাঙনে গত এক সপ্তাহ আগে আশ্রয় প্রকল্পের ১০টি ঘরসহ পাঁচটি বাড়িও পদ্মায় বিলীন হয়ে গেছে বলেও জানান তিনি।

আজিমনগর ইউনিয়ন চেয়ারম্যান মো. বিল্লাল হোসেন বলেন, স্কুলটি নদীগর্ভে চলে গেছে। ছাত্র-ছাত্রীদের আর ক্লাস করানো যাবে না। আমরা ঠিক করেছি আপাতত ইউনিয়নের হাটিঘাটা এলাকায় স্কুলের ক্লাস করানো হবে। তবে বসন্তপুর এলাকায় স্থায়ীভাবে স্কুল তোলার চেষ্টা চলছে।

হরিরামপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. সাইফুল ইসলাম বলেন, স্কুল ভবনটি পদ্মায় বিলীন হয়ে গেছে। সেখানে এখন আর ছাত্র-ছাত্রীদের ক্লাস করানো সম্ভব না।

পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মাইন উদ্দিন বলেন, ঐ এলাকায় দু’দিন আগে আমাদের প্রতিনিধি পরিদর্শন করেছেন। স্কুলটি ভাঙন ঝুঁকিতে থাকায় আমরা দেড় বছর আগেই ভবনের নির্মাণ কাজ বন্ধ করতে উপজেলা প্রশাসন ও শিক্ষা প্রকৌশল অধিদফতরকে রিপোর্ট দিয়েছিলাম। স্কুল ভবনের নির্মাণ কাজ বন্ধও ছিল।

দয়া করে শেয়ার করুন

এই ক্যাটাগরীর আরো খবর..