শুক্রবার, ০১ মে ২০২৬, ০৭:০৭ অপরাহ্ন , ই-পেপার
শিরোনামঃ
রাঙ্গাবালীতে তিনদিনের বৃষ্টিতে পানির নিচে রবি শস্য, জলাবদ্ধতা সংকট নিরসনের দাবী কৃষকদের বাঞ্ছারামপুরে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল বৃদ্ধের—পিকআপ চালক আটক, মামলা দায়ের গোয়ালন্দে যথাযোগ্য মর্যাদায় মহান মে দিবস উদযাপিত রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে তিন বছরের জ্বালানি সরবরাহ করবে রাশিয়া কুমারখালী রাতে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল সকালে গ্রেফতার  গোয়ালন্দে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবলের ফাইনাল সম্পন্ন রক্তের নামে প্রতারণা: অসহায়ের কাছ থেকে টাকা নিয়ে উধাও রাঙ্গাবালীতে বজ্রপাতে যুবকের মৃত্যু রাজবাড়ীতে বজ্রপাতে বাবার মৃত্যু সোনাইমুড়ীতে সাংবাদিক হানিফকে হত্যার হুমকি- থানায় জিডি

মানিকগঞ্জ থেকে চুরি হওয়া মোটরসাইকেল উদ্ধার,গ্রেফতার ২

মানিকগঞ্জ প্রতিনিধি: তা-সীন ইসলাম
  • আপলোডের সময় : রবিবার, ২০ আগস্ট, ২০২৩

মানিকগঞ্জ পোড়রা এলাকা থেকে চুরি হওয়া মোটরসাইকে ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর থেকে জব্দ করেছে পুলিশ।এ ঘটনায় দুই যুবককে গ্রেপ্তার করা হয়েছে।

আজ (রোববার) দুপুর ১১ টায় মানিকগঞ্জ থানায় সংবাদ সম্মেলনে ৩টি মোটরসাইকেলসহ ২ যুবককে গ্রেপ্তারের তথ্য নিশ্চিত করেন অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপারেশন) ইমতিয়াজ মাহবুব।গ্রেপ্তারকৃতরা হলেন আব্বাস উদ্দিন ও জব্বার মিয়া।
মামলায় গ্রেপ্তার হওয়া মাগুরার মোহাম্মদপুর থানার নাজমুল হোসেন মুন্নার তথ্যের ভিত্তিতে গতকাল শনিবার রাতে অভিযান চালিয়ে মানিকগঞ্জের মোটরসাইকেলসহ তিনটি চোরাই মোটরসাইকেল উদ্ধার এবং দুই জনকে গ্রেপ্তার করা হয়েছে।

তিনি বলেন, গত ৩০ জুন রাতে মানিকগঞ্জ শহরের পোড়রা এলাকার একটি বাসার গ্যারেজ থেকে একটি মোটরসাইকেল চুরি হয়। গত ৭ আগস্ট এ বিষয়ে মামলা হয়।

দয়া করে শেয়ার করুন

এই ক্যাটাগরীর আরো খবর..