বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ০২:২৫ পূর্বাহ্ন , ই-পেপার
শিরোনামঃ
নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হলো “বৈশাখী মেলা ১৪৩৩” সোনাইমুড়ীতে অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন দেওয়ানগঞ্জে অবৈধভাবে ডিজেল বহন: ব্যক্তিকে ৭ দিনের কারাদণ্ড রাজবাড়ীর গোয়ালন্দে বর্ণাঢ্য আয়োজনে বাংলা নববর্ষ ১৪৩৩ উদযাপন খোকসায় বনাঢ্য আয়োজনে পহেলা বৈশাখ উদযাপিত স্বৈরাচার পালিয়ে গেছে, কিন্তু স্বৈরাচারের ভূত এখনো রয়ে গেছে. বকশিগঞ্জে বর্ণাঢ্য আয়োজনে পহেলা বৈশাখ উদযাপিত টাঙ্গাইলে “কৃষক কার্ড” বিতরণ অনুষ্ঠানের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান একই ফিলিং স্টেশনে বারবার তেল নিতে গিয়ে ৩ আরোহী জরিমানা ৪৮ হাজার লিটার ফার্নেস অয়েল জব্দ, উদ্ধার ১২ একর সরকারি জমি

জয়পুুরহাট র‍্যাবের অভিযানে বিপুল পরিমাণ গাঁজাসহ দুইজন আটক

নিরেন দাস,জয়পুুরহাট প্রতিনিধিঃ-
  • আপলোডের সময় : শুক্রবার, ১০ জুন, ২০২২

র‍্যাব-৫ জয়পুুরহাট সিপিসি-৩ র‍্যাব ক্যাম্পের একটি আভিযানিক নওগাঁয় অভিযান চালিয়ে সাড়ে ৩৬ কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে সদস্যরা।

বৃহষ্পতিবার গভীর রাতে নওগাঁ শহরের আলু পট্টি মোড় হতে ১০০ গজ দক্ষিণ স্বপ্ননীড় নামক বাসার সামনে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

জয়পুুরহাট র‌্যাব-৫ ক্যাম্পের পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে মাধ্যমে এসব তথ্য জানান।

আটককৃত দুই মাদক ব্যবসায়ী হলেন,কুমিল্লা জেলার ব্রাহ্মনপাড়া উপজেলার তেতাভুমি এলাকার আব্দুল ওহাবের ছেলে আনোয়ার হোসেন (৪৪) ও একই উপজেলার বড় দশিয়া গ্রামের ময়লন হোসেনের ছেলে ইসমাইল (৪০)।

প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, জয়পুরহাট র‌্যাব-৫ ক্যাম্পের কোম্পানী অধিনায়ক মেজর সানরিয়া চৌধুরী এবং সহকারী পুলিশ সুপার আমিনুল ইসলামের নেতৃত্বে র‌্যাবের সদস্যরা বৃহস্পতিবার রাত ১ টার দিকে নওগাঁ শহরের আলু পট্টি মোড় হতে ১০০ গজ দক্ষিণ স্বপ্ননীড় নামক বাসার সামনে অভিযান চালায়। এসময় সাড়ে ৩৬ কেজি গাঁজাসহ ওই দুই মাদক ব্যবসায়ীদের হাতেনাতে আটক করে র‌্যাবের সদস্যরা। এসময় তাদের কাছে থাকা একটি পিকআপ জব্দ করা হয়।

প্রেস বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, আটকের পর প্রাথমিক জিজ্ঞাসাবাদে দ্রুত দুই মাদক ব্যবসায়ীরা স্বীকার করেছে তারা দীর্ঘদিন যাবৎ নেশাজাতীয় মাদকদ্রব্য গাঁজা অবৈধভাবে সংগ্রহ নওগাঁ জেলার বিভিন্ন এলাকায় মাদক কারবারীদের নিকট সরবরাহ করে আসছিল।

পরবর্তীতে তাদের বিরুদ্ধে সদর মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন-২০১৮ অনুসারে মামলা দায়ের করা হয়েছে।

দয়া করে শেয়ার করুন

এই ক্যাটাগরীর আরো খবর..